সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের দ্বি-বার্ষিক (২০২৬-২০২৮) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে আলহাজ্ব তাহের উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে শফিকুল ইসলাম চৌধুরী বাবুল নির্বাচিত হয়েছেন।
শনিবার (৮ নভেম্বর) জেলা শহরের দয়ালের মোড় এলাকায় সংগঠনটির নিজস্ব ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোট গণনা শেষে রাতে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের আহ্বায়ক এস.এম. আলমগীর। সভাপতি পদে আলহাজ্ব তাহের উদ্দিন ২০৪ ভোট এবং সাধারণ সম্পাদক পদে শফিকুল ইসলাম চৌধুরী বাবুল ১৯৫ ভোট পেয়ে বিজয়ী হন।
নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন—সহ-সভাপতি মো. মতিউর রহমান, শ্রী অজিত কুমার সাহা ও মো. জিল্লুর রহমান; যুগ্ম সম্পাদক আবু তাহের মো. মোস্তফা ও মো. সামছুজ্জোহা রানা; সাংগঠনিক সম্পাদক মো. সালমান ফরসী (রাজ); দপ্তর সম্পাদক রফিকুল আলম চৌধুরী; সড়ক সম্পাদক আসাদুজ্জামান শিপলু ও আবুল কালাম আজাদ; ক্রীড়া সম্পাদক আলহাজ্ব হাফিজুর রহমান চৌধুরী এবং কোষাধ্যক্ষ মোজাম্মেল হক।
এ ছাড়া নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন নজমুল ইসলাম, শ্রী সত্যেন্দ্রনাথ মহন্ত, মনিরুল ইসলাম সজল, সৈকত আজগর, এমদাদুল হক ও সাব্বির আহম্মদ।
কিউএনবি/আয়শা/০৮ নভেম্বর ২০২৬,/রাত ৮:১২