রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁ সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি তাহের, সম্পাদক বাবুল প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা মহানগর বিএনপির নতুন নেতাদের সাক্ষাৎ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ইসরাইলকে অন্ধ সমর্থনেই কি রিপাবলিকানদের ভরাডুবি? মুখ খুললেন জেডি ভ্যান্স বার্সেলোনাকে হারিয়ে সমর্থকদের আস্থা জিততে চান আলভারেজ ৮ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? ওমরাহ পালনে যাওয়ার আগে বিমানবন্দরে নামাজরত তুর্কি ইমামের মৃত্যু বাবরি মসজিদ ভাঙতে দেখে কেঁদেছিলেন সোনিয়া গান্ধী সংসদ অধিবেশন বসছে সোমবার ইউএফসি প্রধান ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!

প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা মহানগর বিএনপির নতুন নেতাদের সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ১২ Time View

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতারা। ঢাকা মহানগর বিএনপির নতুন কমিটি ঘোষণার পর রোববার (৮ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনে দলের চেয়ারম্যানের সঙ্গে তারা সাক্ষাৎ করেন।

বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম ও সদস্যসচিব তানভীর আহমেদ রবিন এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন ও সদস্যসচিব এস এম জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।

এর আগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়। নতুন কমিটিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালামকে আহ্বায়ক এবং তানভীর আহমেদ রবিনকে সদস্যসচিব করা হয়। এ ছাড়া আবদুল কাদির ভূঁইয়া জুয়েলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আনম সাইফুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করা হয়।

অন্যদিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন আহ্বায়ক করা হয় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন এবং সদস্যসচিব করা হয় ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনকে।

 

 

কিউএনবি/আয়শা/০৮ নভেম্বর ২০২৬,/রাত ৮:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit