রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

চৌগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ১৮ Time View

স্টাফ রিপোর্টার  চৌগাছা (যশোর) : ‘সমবায়ে গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের চৌগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি, জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।  পরে বর্ণাঢ্য র‍্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা করা হয়। এতে  সভাপতিত্ব করেন  উপজেলা সমবায় কর্মকর্তা অহিদুর রহমান। 

প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি এম.এ, মুনীব। প্রগতি সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ, যুব উন্নয়ন কর্মকর্তা কে এম জিয়াউল্লা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  শামসুন্নাহার, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ বিশ্বাস ও আনসার-ভিডিপি কর্মকর্তা ইসরাফিল। 

হোসেন,স্বরুপদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি ও ধুনার খাল সমবায় সমিতির সভাপতি  জহরুল ইসলাম বাবু,এ ছাড়া উপস্থিত ছিলেন পৌর জামায়াতের সেক্রেটারি ডা. জিল্লুর রহমান, পৌর কৃষক দলের সভাপতি  মিলন হোসেন, বিএনপি নেতা  তুহিন ডাক্তার, উপজেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক শিমুল হোসেন ও মোস্তাফিজুর রহমান, অফিস সহকারী খালিদুর রহমান, চৌগাছা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি শ্যামল দত্ত, খড়িঞ্চা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি ভরত কুমার হালদার ও সাধারণ সম্পাদক উত্তম হালদার এবং বোড়গোন্দপুর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি আবুল কাশেমসহ বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে  সফল সমবায়ী সমিতির  টেস্ট দেওয়া হয় । 

সমবায়ের গুরুত্ব, সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন এবং দেশের সার্বিক অগ্রগতিতে সমবায়ীদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। 

কিউএনবি/আয়শা/০৮ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit