রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

আইজেনকোট কি ইসরাইলের নীতিতে পরিবর্তন আনবেন?

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নতুন সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন ‘য়াশার’ পার্টির নেতা ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট। প্রেসিডেন্ট আইজাক হারজোগ তাকে সরকার গঠনের জন্য ২৮ দিন সময় দিয়েছেন। এই সময়ের মধ্যে জোট বাঁধতে না পারলে সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সুযোগ দেওয়া হবে, অন্যথায় দেশে আবারও নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে।

গাজা ও ইরানে দীর্ঘ সংঘাতের কারণে মার্কিন রাজনীতি ও সাধারণ জনগণের কাছে ইসরাইলের ভাবমূর্তি এখন সর্বনিম্ন পর্যায়ে। যুক্তরাষ্ট্র থেকে সামরিক সহায়তা কমার যে ঝুঁকি তৈরি হয়েছে, তা সামলানো নতুন প্রধানমন্ত্রীর জন্য বড় চ্যালেঞ্জ হবে।

নেতানিয়াহুর বিলাসী ও রাজনৈতিক চাতুরীর বিপরীতে সাধারণ ইসরাইলিদের কাছে আইজেনকোট একজন নীতিবান সামরিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। ২০২৩ সালের যুদ্ধের সময় গাজায় তার নিজের এক ছেলে ও দুই ভাগ্নে নিহত হন, যা তাকে জনগণের কাছে আরও সমবেদনাময় করে তুলেছে।

আইজেনকোট নেতানিয়াহুর রাজনৈতিক প্রতিপক্ষ হলেও ফিলিস্তিনিদের নীতিতে কোনো পরিবর্তন আসার সম্ভাবনা কম। তিনি বিতর্কিত ‘দাহিয়ে ডকট্রিন’-এর স্থপতি, যে নীতি বেসামরিক এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো সমর্থন করে। তার সেনাপ্রধান থাকাকালীন সময়েও গাজা ও পশ্চিম তীরে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। ফলে নেতানিয়াহুর বিদায় ঘটলেও ইসরাইলের কঠোর দমননীতি একই রকম থাকতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/০৮ নভেম্বর ২০২৬,/বিকাল ৫:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit