রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

তাইবুরের ব্যাটে ১২৮, সানজিদের ক্যারিয়ারসেরা দিন

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ১৯ Time View

স্পোর্টস ডেস্ক : একজন ব্যাট হাতে রানের পাহাড় গড়লেন, অন্যজন বল হাতে প্রতিপক্ষের ইনিংস গুঁড়িয়ে দিলেন। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ষষ্ঠ রাউন্ডের প্রথম দিনটা আজ তাইবুর রহমান ও সানজিদ মজুমদারের জন্য হয়ে থাকল স্মরণীয়। রাজশাহীতে তাইবুরের অপরাজিত সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ঢাকা বিভাগ। আর খুলনায় সানজিদের ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেটের কীর্তিতে মাত্র ১৬৬ রানেই গুটিয়ে গেছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর।

রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে আগে ব্যাটিং নেয় ঢাকা। শুরুটা ভালো হলেও টপ অর্ডারের কেউই ইনিংসকে বড় করতে পারেননি। আশিকুর রহমান শিবলি ৫৬, আনিসুল ইসলাম ৪৫ ও ফয়সাল সরকার ৭০ রান করে ফিরেছেন। এরপর মার্শাল আইয়ুব ও মাহিদুল ইসলাম অঙ্কনের দ্রুত বিদায়ে কিছুটা চাপে পড়ে ঢাকা।

খুলনা বিভাগীয় স্টেডিয়ামে অবশ্য ব্যাটসম্যানদের দিন ছিল না। সতেজ ঘাসের উইকেটে চট্টগ্রামের পেসার সানজিদ মজুমদারের সামনে দাঁড়াতেই পারেনি রংপুর। ৪১ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন ২০ বছর বয়সী এই পেসার। প্রথম শ্রেণির ক্রিকেটে এটাই তার ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট। তার তোপে বর্তমান চ্যাম্পিয়নদের ইনিংস থেমেছে ১৬৬ রানে। রংপুরের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করেছেন অনিক সরকার সেতু।

অন্য ম্যাচে মাহফিজুল ইসলাম রবিনকে ছাড়াই মাঠে নেমেছে ময়মনসিংহ। সিলেট টেস্টে জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়ায় ষষ্ঠ রাউন্ডে নেই এই ওপেনার। তার অনুপস্থিতিতে ব্যাট হাতে দায়িত্ব নেওয়ার চেষ্টা করেছেন খালিদ হাসান। ৭৪ রান করে ফিরেছেন তিনি।

আলআমিনের ৫৪ ও মোসাদ্দেক হোসেনের ৪৭ রানের পরও বড় সংগ্রহের পথে এগোতে পারেনি দলটি। প্রথম দিন শেষে ময়মনসিংহের সংগ্রহ ৮২.৩ ওভারে ৬ উইকেটে ২৪৭ রান। ফাহিম ২৫ ও আবু হায়দার ২ রানে অপরাজিত আছেন। চার ম্যাচে চার রকমের গল্প-কোথাও সেঞ্চুরির উচ্ছ্বাস, কোথাও পাঁচ উইকেটের আনন্দ, আবার কোথাও ফিফটি করেও ইনিংস বড় করতে না পারার আক্ষেপ!

 

 

কিউএনবি/আয়শা/০৮ নভেম্বর ২০২৬,/বিকাল ৪:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit