সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন

পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা স্থগিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ২১ Time View

ডেস্ক নিউজ : গার্মেন্টস শিল্প সেক্টরে নিযুক্ত সকল শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি হারের সুপারিশ করার জন্য নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছে। আজ এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

সোমবার সকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিম্নতম মজুরী বোর্ড শিল্প শাখা থেকে এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে। 

সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত নোটিমে বলা হয়েছে, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ১৩৯ ধারা মোতাবেক গার্মেন্টস শিল্প সেক্টরে নিযুক্ত সকল শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি হারের সুপারিশ করার জন্য আজ সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১:০০ ঘটিকায় শ্রম অধিদপ্তরে অনুষ্ঠেয় মজুরী বোর্ডের তৃতীয় সভাটি অনিবার্যকারণবশত আদিষ্ট হয়ে স্থগিত করা হলো।

আরও জানানো হয়, শীঘ্রই সভার তারিখ পুনঃনির্ধারণ করে সংশ্লিষ্টদের অবহিত করা হবে।

ফলে নতুন মজুরি কাঠামো নিয়ে সিদ্ধান্তের অপেক্ষা আরও বাড়ল শ্রমিকদের।

এর আগে গত ৯ নভেম্বর দ্বিতীয়বার সভায় বসে নিম্নতম মজুরি বোর্ড। সভায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন মাসিক ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দেয়। তবে সেদিন মালিকপক্ষ প্রস্তাব দিতে না পারায় তাদের চার কার্যদিবস সময় দেওয়া হয়েছিল। বিজিএমইএ জানিয়েছিল, তৃতীয় সভায় তারা প্রস্তাব উপস্থাপন করবে।

এর আগে গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হলে শ্রমিকদের মধ্যে কাজে ফেরার প্রবণতা দেখা যায়।

গত ১ নভেম্বর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী। বোর্ডে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধি ছাড়াও একজন নিরপেক্ষ সদস্য রয়েছেন।

সর্বশেষ ২০২৩ সালের নভেম্বরে তৈরি পোশাক খাতের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। নতুন কাঠামো অনুযায়ী বর্তমান মজুরির মেয়াদ চলতি নভেম্বরেই শেষ হওয়ার কথা।

কিউএনবি/অনিমা/১৬ নভেম্বর ২০২৬,/দুপুর ১২:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit