সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরী পাঠাল যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সঙ্গে নতুন করে সম্ভাব্য যুদ্ধের শঙ্কার মধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’। সংবাদমাধ্যম এক্সিওস ও চ্যানেল-১২ এর সাংবাদিক বারাক রেভিড মার্কিন কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছেন।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) আওতাধীন এলাকায় বর্তমানে যুক্তরাষ্ট্রের তিনটি বিমানবাহী রণতরি অবস্থান করছে। এই রণতরী আসার মাধ্যমে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের এখন কয়েকশ যুদ্ধবিমান এবং ২০ হাজার নাবিক এবং মেরিন সেনা এ অঞ্চলে অবস্থান করছেন। যা অত্যন্ত অস্বাভাবিক। এরআগে গত এপ্রিলে মধ্যপ্রাচ্যে একইসঙ্গে মার্কিনিদের তিনটি রণতরী অবস্থান করছিল। যা ২০০৩ সালের পর প্রথম ছিল।

একজন মার্কিন কর্মকর্তার সূত্রে সংবাদমাধ্যম ‘দ্য ন্যাশনাল’ জানিয়েছে, রবিবার (১৫ নভেম্বর) রণতরিটি সেন্টকম এলাকায় প্রবেশ করে। শুরুতে রুজভেল্টের মাধ্যমে ‘ইউএসএস জর্জ ওয়াশিংটন’ রণতরীটিকে প্রতিস্থাপন করার পরিকল্পনা ছিল। তবে পরিবর্তিত পরিস্থিতিতে জর্জ ওয়াশিংটনকেও আপাতত ওই অঞ্চলেই রাখা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের এই রণতরী মোতায়েনের দিনেই বাহরাইনে অবস্থিত একটি মার্কিন হেলিকপ্টার ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। কয়েক সপ্তাহের বিরতির পর পারস্য উপসাগরীয় কোনো দেশে এটিই ইরানের প্রথম হামলা। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এই হামলার দায় স্বীকার করেছে।

এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ রাডার ধ্বংস করার দাবি করেছিল আইআরজিসি। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তারা ইরানের পাঠানো দুটি ড্রোন সফলভাবে প্রতিহত করেছে।

উল্লেখ্য, ইরানের পারমাণবিক কর্মসূচি রুখতে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে এই সংঘাতের শুরু হয়। যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা চললেও এখন পর্যন্ত কোনো সমাধান আসেনি। এই পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য মাস্কাট সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। একই সপ্তাহে এশিয়া সফরে রাশিয়া ও চীনের শীর্ষ নেতাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হওয়ার কথা রয়েছে।

সূত্র: এপি, দ্য ন্যাশনাল

কিউএনবি/অনিমা/১৬ নভেম্বর ২০২৬,/সকাল ৯:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit