সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

হরমুজে মাইনে ধাক্কা দেওয়ার পর দুই তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গুরত্বপূর্ণ হরমুজ প্রণালিতে মাইনের সঙ্গে ধাক্কা লেগে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ সোমবার (১৬ নভেম্বর) এ তথ্য জানিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর ওইদিনই হরমুজ বন্ধ করে দেয় বিপ্লবী গার্ড। আগে সেখান দিয়ে অবাধে তেল ও পণ্যবাহী জাহাজ চলাচল করলেও; সেটি আর হচ্ছে না। এর বদলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কড়া পাহাড়ায় তেল নিয়ে হরমুজ পাড়ি দিচ্ছে জাহাজগুলো। যেগুলো আবার প্রায়ই ইরানিদের হামলার শিকার হচ্ছে।

এমন অবস্থায় ইরানে যুক্তরাষ্ট্রের ওপর নতুন করে হামলার শঙ্কা তৈরি হয়েছে। তবে ইরান পাল্টা হুমকি দিয়ে বলেছে, যদি আবারও তাদের ওপর হামলা হয়; তাহলে আর সহসাই যুদ্ধবিরতি হবে না। ইরান যতদিন মনে করবে যুদ্ধ চালিয়ে নিতে হবে; ততদিনই যুদ্ধ চলবে।

 

 

কিউএনবি/আয়শা/১৬ নভেম্বর ২০২৬,/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit