সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম
বাবা আওয়ামী লীগ সমর্থন করায় ছেলে গ্রেপ্তার রাজনীতি করেন না, তবু কমিটিতে নাম! প্রতিবাদে সংবাদ সম্মেলন ডেপুটি স্পিকারের সঙ্গে যুক্তরাজ্য এবং পর্তুগালের প্রতিনিধিদলের সাক্ষাৎ আন্তর্জাতিকপ্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর নতুন অভিযান, ভাঙচুর-নির্যাতনের অভিযোগ হরমুজে মাইনে ধাক্কা দেওয়ার পর দুই তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ইসরাইলি পার্লামেন্টের ডেপুটি স্পিকার হলেন আহমেদ তিবি লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে পারমাণবিক চুক্তিতে কেন আপত্তি চীনের? আজকের স্বর্ণের দাম: ১৬ নভেম্বর ২০২৬

পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর নতুন অভিযান, ভাঙচুর-নির্যাতনের অভিযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরের পূর্ব ও দক্ষিণে অবস্থিত দুটি এলাকায় অভিযান চালিয়েছে ইসরাইলি সেনারা। এলাকাগুলো হলো নাবলুসের পূর্বে অবস্থিত বেইত ফুরিক এবং দক্ষিণে অবস্থিত বেইতা।

ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, বেইত ফুরিক শহরে ঢুকে বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালায় ইসরাইলি বাহিনী। এ সময় একটি দোকানের ভেতরে থাকা বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করা হয়। অভিযানের সময় স্থানীয় কয়েকজন বাসিন্দাকে মারধরও করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

অন্যদিকে, বেইতা শহরে অভিযান চালানোর সময় বেশ কয়েকটি ফিলিস্তিনি বাড়িতে প্রবেশ করে ইসরাইলি সেনারা। এ সময় তারা একাধিকবার তাজা গুলি ছোড়ে এবং কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।

দুটি এলাকায় ইসরাইলি বাহিনীর এই অভিযানে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে অভিযানে হতাহতের সংখ্যা কিংবা আটক ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

 

 

কিউএনবি/আয়শা/১৬ নভেম্বর ২০২৬,/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit