সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম
বাবা আওয়ামী লীগ সমর্থন করায় ছেলে গ্রেপ্তার রাজনীতি করেন না, তবু কমিটিতে নাম! প্রতিবাদে সংবাদ সম্মেলন ডেপুটি স্পিকারের সঙ্গে যুক্তরাজ্য এবং পর্তুগালের প্রতিনিধিদলের সাক্ষাৎ আন্তর্জাতিকপ্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর নতুন অভিযান, ভাঙচুর-নির্যাতনের অভিযোগ হরমুজে মাইনে ধাক্কা দেওয়ার পর দুই তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ইসরাইলি পার্লামেন্টের ডেপুটি স্পিকার হলেন আহমেদ তিবি লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে পারমাণবিক চুক্তিতে কেন আপত্তি চীনের? আজকের স্বর্ণের দাম: ১৬ নভেম্বর ২০২৬

আন্তর্জাতিকপ্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১০ Time View

ডেস্ক নিউজ : ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১ জানুয়ারি ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সোমবার (১৬ নভেম্বর) আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্রের উৎপাদন ও বিতরণ-সংক্রান্ত প্রস্তুতি নিয়ে বৈঠক শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।

তিনি জানান, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে। কোন ইউনিয়নে কোন তারিখে ভোট হবে, তা আগামী বৃহস্পতিবার নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানান তিনি।

ইসি সানাউল্লাহ বলেন, প্রথম ধাপের ভোটের ৫০ দিন আগে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ১০ ডিসেম্বরের আগে সংলাপ করবে নির্বাচন কমিশন। এ আলোচনা তিন দিন ধরে চলবে।

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে এই নির্বাচন কমিশনার বলেন, স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে দাবি জানানো হয়নি। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৬ নভেম্বর ২০২৬,/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit