সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View

স্পোর্টস ডেস্ক : ২২ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। তবে তাওহিদ হৃদয় ও তানজিদ তামিমের ব্যাটে ঘুরে দাঁড়ায় টাইগাররা। দুর্দান্ত সেঞ্চুরিতে দলকে শক্ত ভিত গড়ে দেন হৃদয়। সেখানে দাঁড়িয়ে তিন অঙ্ক ছুঁয়েছেন লিটন দাসও। দুজনের সেঞ্চুরিতে প্রোটিয়াদের বিপক্ষে নিজেদের সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ড গড়েছে বাংলাদেশ। একই সঙ্গে ভারতীয় উপমহাদেশের প্রথম দল হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে এক ইনিংসে ৪০০ রানের মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশ। এ ছাড়া গত ১৭ বছরে এই প্রথমবার কোনো সফরকারী দল জোহানেসবার্গে এক ইনিংসে ৪০০ রান করেছে।

বেশিক্ষণ টিকতে পারেননি মেহেদি হাসান মিরাজ। ধৈর্য্য হারিয়ে নিজের উইকেট বিলিয়ে দিয়েছেন তিনি। প্যাটারসনের করা অফ স্টাম্পের অনেক বাইরের বল জায়গায় দাঁড়িয়ে কাট করেন, ব্যাটের বাইরের কানায় লেগে বল চলে যায় স্লিপে দাঁড়ানো মুল্ডারের হাতে। সাজঘরে ফেরার আগে মিরাজের ব্যাট থেকে এসেছে ১৬ বলে ১০ রান।

৩৭০ রানে অষ্টম উইকেট হারানো বাংলাদেশের জন্য ৪০০ রান তখন অনেকটা দূরের পথ মনে হচ্ছিল। তবে শেষদিকে হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ দারুণ ব্যাটিং করেছেন। তাসকিন করেছেন ১৭ রান, আর হাসানের ব্যাট থেকে এসেছে ১৬ রান। তাতে ৪০০ স্পর্শ করে বাংলাদেশের ইনিংস। যা বাংলাদেশের জন্য প্রোটিয়াদের বিপক্ষে সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ড। দক্ষিণ আফ্রিকার হয়ে ৭০ রানে ৫ উইকেট শিকার করেছেন কাগিসো রাবাদা। এ ছাড়া ৯২ রানে ৪ উইকেট নিয়েছেন প্যাটারসন।

 

 

কিউএনবি/আয়শা/১৬ নভেম্বর ২০২৬,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit