সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম
এক দিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১৬৮২ ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা বাবা আওয়ামী লীগ সমর্থন করায় ছেলে গ্রেপ্তার রাজনীতি করেন না, তবু কমিটিতে নাম! প্রতিবাদে সংবাদ সম্মেলন ডেপুটি স্পিকারের সঙ্গে যুক্তরাজ্য এবং পর্তুগালের প্রতিনিধিদলের সাক্ষাৎ আন্তর্জাতিকপ্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর নতুন অভিযান, ভাঙচুর-নির্যাতনের অভিযোগ হরমুজে মাইনে ধাক্কা দেওয়ার পর দুই তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ইসরাইলি পার্লামেন্টের ডেপুটি স্পিকার হলেন আহমেদ তিবি লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

রাজনীতি করেন না, তবু কমিটিতে নাম! প্রতিবাদে সংবাদ সম্মেলন

শান্তা ইসলাম,নেত্রকোনা প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১৭ Time View

শান্তা ইসলাম,নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার কাইলাটী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও যুবলীগের প্রকাশিত কমিটিতে নিজেদের না জানিয়ে নাম অন্তর্ভুক্ত করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন দুই ভুক্তভোগী। ওই কমিটি থেকে নাম প্রত্যাহারের পাশাপাশি তাদের হয়রানির অভিযোগ এনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। সোমবার (১৬ নভেম্বর) নেত্রকোনা সদর উপজেলার কাইলাটী ইউনিয়ন পরিষদের সামনে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীরা।

সংবাদ সম্মেলনে তারা জানান, গত ১১ নভেম্বর কাইলাটী ইউনিয়নে আওয়ামী লীগ ও যুবলীগের ৫১ সদস্যের একটি কমিটি প্রকাশ করা হয়। ওই কমিটির ৩২ নম্বর ক্রমিকে তোফাজ্জল হোসেন এবং ৩৭ নম্বর ক্রমিকে ফেরদৌস মিয়াকে সম্মানিত সদস্য হিসেবে রাখা হয়েছে। তবে তাদের দাবি, এ বিষয়ে তাদের কিছুই জানানো হয়নি। এমনকি তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত নন। ভুক্তভোগী ফেরদৌস মিয়া বলেন, তিনি একজন সাধারণ সিএনজিচালক। গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করেন। রাজনীতি করেন না, রাজনীতি সম্পর্কেও কিছু জানেন না। অথচ তাকে না জানিয়েই যুবলীগের কমিটিতে নাম দেওয়া হয়েছে।

এতে তিনি হয়রানির শিকার হচ্ছেন। এ ঘটনায় আইনি প্রতিকার চাওয়ার পাশাপাশি কমিটি থেকে তার নাম প্রত্যাহারের দাবি জানান তিনি। অপর ভুক্তভোগী তোফাজ্জল হোসেন বলেন, তিনি একজন সাধারণ কৃষক পরিবারের সন্তান। অতীতেও কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। অথচ তাকে না জানিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ-যুবলীগের কমিটিতে নাম অন্তর্ভুক্ত করে হয়রানির চেষ্টা করা হচ্ছে।

একইভাবে একজন সিএনজিচালকের নামও ওই কমিটিতে দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি। তাদের অভিযোগ, ব্যক্তিগতভাবে না জানিয়ে এভাবে রাজনৈতিক কমিটিতে নাম অন্তর্ভুক্ত করে তাদের সামাজিকভাবে বিব্রত ও হয়রানি করা হচ্ছে। তাই অনতিবিলম্বে কমিটি থেকে তাদের নাম প্রত্যাহার এবং যারা এভাবে নাম অন্তর্ভুক্ত করেছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। এ বিষয়ে কমিটি প্রকাশের সঙ্গে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৬ নভেম্বর ২০২৬,/বিকাল ৫:১২

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit