সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীতে চিকিৎসকের চেম্বারে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ভিড় ভোগান্তিতে রোগীরা। বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী একই ওভারে সাজঘরে রবিন-শান্ত, চাপে বাংলাদেশ সচিবালয়ে বৈঠক: ফ্যাসিবাদবিরোধী ঐক্য আরও সুসংহত করার বার্তা ‘সুপারইন্টেলিজেন্স’ নিয়ে মেটার সতর্কবার্তা সংবিধান সংশোধন কমিটি বাতিল দাবি এনসিপির ইয়ামালকে ছাড়াই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মাঠে নামবে বার্সেলোনা টেনিসের ইতিহাসে নতুন কীর্তি গড়লেন আলকারাজ অস্ট্রেলিয়ার জনপ্রিয় সংগীত অনুষ্ঠান ‘কাউন্টডাউন’র উপস্থাপক মলি মেলড্রাম মারা গেছেন সনদের জন্য ১০ দপ্তরে দৌড়ঝাঁপ, ভোগান্তিতে জাককানইবি শিক্ষার্থীরা

বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১২ Time View

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে আন্তরিকভাবে কাজ করছে। প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাতে গেলে তিনি এ কথা বলেন।

বৈঠকে এসকে গ্রুপের প্রতিনিধিদল মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এলাকায় এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণে বিনিয়োগের বিষয়ে প্রধানমন্ত্রীর সামনে বিস্তারিত তুলে ধরেন।

প্রতিনিধিদল প্রধানমন্ত্রীকে জানায়, দক্ষিণ কোরিয়ার উলসানের মতো মাতারবাড়ী একটি এনার্জি হাব হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী তাদের উপস্থাপনা শোনেন এবং বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রী বলেন, সরকার বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে আন্তরিকভাবে কাজ করছে। প্রস্তাবিত প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। এ বিষয়ে প্রয়োজনীয় সরকারি সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন।

প্রতিনিধিদল বাংলাদেশের বর্তমান সরকারের বিনিয়োগবান্ধব নীতির প্রশংসা করেছে। পাশাপাশি বাংলাদেশের বিনিয়োগের সুযোগগুলো কাজে লাগাতে তারা আন্তরিক ও আগ্রহী বলেও জানায়।

এসময় উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী।

এছাড়া উপস্থিত ছিলেন ইয়াংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সুং এবং এসকে গ্যাসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রেসিডেন্ট কিউনইয়ল সং-সহ প্রতিনিধিদলের অন্যান্য সদস্য।

 

 

কিউএনবি/আয়শা/২৩ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit