রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টিতে তলিয়ে গেছে আলুখেত পাকা ধান, বিপাকে চাষিরা যুক্তরাষ্ট্র ‘যুদ্ধে পরাজিত দেশ’, শর্ত চাপিয়ে দেওয়ার ক্ষমতা হারিয়েছে: ইরান ইসরাইল নীতিতে রাহুলের সুরে নড়বড়ে ভারত জোট? আ.লীগের চরিত্র ব্যতীত বিশ্বের সবকিছু পরিবর্তনশীল: খন্দকার মারুফ মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্তের দাবি ইরানের, মুখ খুলল সেন্টকম ক্যালিফোর্নিয়ায় চলন্ত ট্রেন থামিয়ে ২২ মিলিয়ন ডলারের পণ্য লুট শার্শায় তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ শেনজেনে ট্রাম্পের লক্ষ্য অধরা ডাকসু ভিপি সাদিক কায়েমের পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, ঘটনাস্থল পরিদর্শনে সেনাবাহিনী। ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তদন্তে ৯ ইস্যুতে নজর

আ.লীগের চরিত্র ব্যতীত বিশ্বের সবকিছু পরিবর্তনশীল: খন্দকার মারুফ

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

ডেস্ক নিউজ : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চরিত্র ব্যতীত বিশ্বের সবকিছু পরিবর্তনশীল। বিশ্বজুড়ে আবহাওয়া, পরিবেশ, ঋতু, মানুষের আচার-আচরণ এবং কৃষ্টি-কালচার সবই বদল হচ্ছে, কিন্তু আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) চারিত্রিক বৈশিষ্ট্যের কোনো পরিবর্তন নেই। তাদের চরিত্র কখনো ভালো হবে না।

রোববার (২২ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপি আয়োজিত মেঘনা উপজেলা বাসস্টেশন চত্বরে মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খন্দকার মারুফ হোসেন বলেন, বর্বরোচিত সন্ত্রাসী কর্মকাণ্ডে নিমজ্জিত আওয়ামী লীগকে সাংবিধানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করার জন্য এখন জনগণের মধ্যে জোর দাবি উঠেছে। 

তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারে কিংবা বিরোধী দলে যেখানেই থাকুক, দেশ ও জাতির কল্যাণে কোনো কাজ করে না। গায়ের জোরে ক্ষমতায় থেকে এই ফ্যাসিবাদী দল গত ১৭ বছর রাষ্ট্রীয় সম্পদ লুটপাট এবং দুঃশাসন চালিয়ে দেশ ধ্বংস করেছে। আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) বিরোধী দলে থাকলে আন্দোলনের নামে দেশের সম্পত্তি ধ্বংস করে এবং অরাজকতা সৃষ্টির মাধ্যমে জনজীবন দুঃসহ করে তোলে।

এই সন্ত্রাসী গোষ্ঠী যেখানে নাশকতার চেষ্টা করবে, সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে বিএনপির নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন খন্দকার মারুফ। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে। সরকার সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করছে। সুস্থ ধারার গণতান্ত্রিক রাজনীতির চর্চা হচ্ছে। দেশের জনগণ নিশ্চিদ্র নিরাপদ জীবনযাপন করছে।

বিএনপির এই নেতা বলেন, আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠী তাদের ‘পলাতক নেত্রীর ফিরে আসার দিবাস্বপ্ন’ ইস্যুতে দেশকে অস্থিতিশীল এবং জনমনে আতঙ্ক ছড়াতে নাশকতা শুরু করেছে। জাতীয় স্বার্থবিরোধী এসব কর্মকাণ্ড কিছুতেই বরদাশত করা হবে না। তিনি বলেন- একটি স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। প্রধানমন্ত্রীর দৃঢ়তা, মানবিকতা, সততা ও দেশপ্রেম জনগণের স্বপ্ন পূরণের এক অনন্য শক্তি। দেশের মানুষ মনে করে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী  মরহুম বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান উন্নত সমৃদ্ধ রাষ্ট্র গঠনে সক্ষম হবেন। 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটের চর থেকে ড. খন্দকার মারুফ হোসেনের নেতৃত্বে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মেঘনা উপজেলা বাসস্টেশনে পৌঁছে এবং সেখান থেকে তার নেতৃত্বে বিশাল প্রতিবাদ মিছিল থানার সামনে গিয়ে শেষ হয়। শত শত মোটরসাইকেল ও প্রাইভেট কারের দীর্ঘ শোভাযাত্রার অগ্রভাগে খোলা জিপে দাঁড়িয়ে ড. খন্দকার মারুফ হোসেন নেতৃত্ব দেন। সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা উৎসুক হাজারো জনতাকে তিনি হাত নেড়ে অভিবাদন ও শুভেচ্ছা জানান। কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্বাসউদ্দীন কমান্ডার।

এছাড়াও উপস্থিত ছিলেন, মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল অদুদ মুন্সি, সদস্য সচিব এসএম সালাহউদ্দিন সরকার, বিএনপি নেতা আজহারুল হক শাহীন, শহীদউল্লাহ সরকার, অধ্যাপক শহীদুল ইসলাম, আবদুল মতিন, আবদুল গাফফার, জয়নাল আবেদীন, এমএ কাইয়ুম, আবু ইউসুব নয়ন, জহিরুল ইসলাম, দিলারা শিরীন, আতাউর রহমান, সোলাইমান হোসেন ও জাকির মাহমুদ প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/২২ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit