রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোলের হিসাবে গড়মিল, দুদকের অভিযান ন্যূনতম মজুরি নিয়ে হিসাবের নতুন বিতর্ক প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বসছেন এনসিপির চার নেতা লন্ডন থেকে ফিরছেন নাহিদ, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন খলিলুর রহমানের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জুলাইয়ে শত শত পুলিশ সদস্য নিহত—ফজলুরের তথ্য অসত্য বাংলাদেশের হারের কারণ ড্রেসিংরুমের তথ্য ফাঁস নয়, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী ইউরোপজুড়ে বিক্ষোভের আগুন, এবার কি উত্তাল হচ্ছে যুক্তরাজ্য? গোপালগঞ্জে বাড়িতে হামলা-লুটপাটে জড়িতদের নাম প্রকাশ করলেন ডাকসুর মুসাদ্দিক নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী

বাংলাদেশের হারের কারণ ড্রেসিংরুমের তথ্য ফাঁস নয়, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View

স্পোর্টস ডেস্ক : সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। যে কারণে নিজেদের দেশে অনুষ্ঠিত ফাইনালে দর্শক বনে যেতে হয় হামজা চৌধুরীদের। তবে এই হারের পর সংবাদমাধ্যমে গুঞ্জন রটে, ম্যাচের আগেই বাংলাদেশ ড্রেসিংরুমের খবর ফাঁস হয়ে গিয়েছিল পাকিস্তানের কাছে। তবে সে গুঞ্জন উড়িয়ে দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি জানান, বাংলাদেশের হারের পেছনে ড্রেসিংরুমের তথ্য ফাঁসের কোনো ভূমিকা ছিল বলে মনে করেন না তিনি।

আজ রোববার (২২ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ডপ্রাপ্ত ক্রীড়াবিদদের চিকিৎসাসেবা ও স্বাস্থ্যসুবিধা দিতে ল্যাবএইড লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ‘আমি এটার সঙ্গে আসলে মোটেও একমত নই। ড্রেসিংরুম থেকে এমন কোনো তথ্য ফাঁস হয়নি, যার কারণে বাংলাদেশ দল হেরে গেছে। যারা এ ধরনের প্রশ্ন তুলেছেন, আমি মনে করি, তারা অজ্ঞতা থেকেই প্রশ্নটি করেছেন।’

নিজে ফুটবলার ছিলেন উল্লেখ করে আমিনুল হক বলেন, ফুটবল ১১ জনের খেলা, গোলের খেলা। মাঠে কে কেমন খেলবে, শেষ পর্যন্ত সেটিই ফল ঠিক করে দেয়। তার মতে, পাকিস্তান আগে থেকেই বাংলাদেশের খেলা বিশ্লেষণ করেছিল। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ পাকিস্তানের কোচ ও কর্মকর্তারা দেখেছেন এবং সেখান থেকে খেলোয়াড়দের শক্তি ও খেলার ধরন বুঝে নিজেদের পরিকল্পনা সাজিয়েছেন। বিশেষ করে ফারহান আলী ও হামজা চৌধুরীকে কীভাবে মার্কিং করতে হবে, তা তারা ভালোভাবেই কাজে লাগিয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/২২ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit