রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোলের হিসাবে গড়মিল, দুদকের অভিযান ন্যূনতম মজুরি নিয়ে হিসাবের নতুন বিতর্ক প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বসছেন এনসিপির চার নেতা লন্ডন থেকে ফিরছেন নাহিদ, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন খলিলুর রহমানের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জুলাইয়ে শত শত পুলিশ সদস্য নিহত—ফজলুরের তথ্য অসত্য বাংলাদেশের হারের কারণ ড্রেসিংরুমের তথ্য ফাঁস নয়, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী ইউরোপজুড়ে বিক্ষোভের আগুন, এবার কি উত্তাল হচ্ছে যুক্তরাজ্য? গোপালগঞ্জে বাড়িতে হামলা-লুটপাটে জড়িতদের নাম প্রকাশ করলেন ডাকসুর মুসাদ্দিক নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী

ইউরোপজুড়ে বিক্ষোভের আগুন, এবার কি উত্তাল হচ্ছে যুক্তরাজ্য?

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপের বিভিন্ন দেশে সরকারের ব্যর্থতা, কৃচ্ছ্রসাধন নীতি ও সামরিক ব্যয় বৃদ্ধির বিরুদ্ধে যে গণবিক্ষোভ ছড়িয়ে পড়েছে, এবার তার ঢেউ যুক্তরাজ্যেও পৌঁছানোর আশঙ্কা তৈরি হয়েছে।

মূল্যস্ফীতি, বেকারত্ব, আবাসনসংকট ও শিক্ষা খাতে বরাদ্দ কমানোর প্রতিবাদে দেশটির হাজারো শিক্ষার্থী রাজপথে নেমেছেন। বিশ্লেষকদের মতে, তরুণদের এই ক্ষোভ বড় ধরনের সামাজিক ও রাজনৈতিক আন্দোলনে রূপ নিতে পারে।

গত শুক্রবার যুক্তরাজ্যের শত শত স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভে অংশ নেন। ২০১০ সালে বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি তিন গুণ বাড়ানোর প্রতিবাদের পর এটিকে অন্যতম বড় শিক্ষার্থী আন্দোলন হিসেবে বিবেচনা করা হচ্ছে।

লন্ডনে ট্রাফালগার স্কয়ার থেকে বিক্ষোভকারীরা ডাউনিং স্ট্রিটের দিকে মিছিল করেন। তাদের স্লোগান ছিল, ‘যুদ্ধের জন্য নয়, নিজেদের ভবিষ্যতের জন্য লড়াই’।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরায় প্রকাশিত এক মতামতধর্মী নিবন্ধে লেখক ফেইজি ইসমাইল বলেছেন, যুক্তরাজ্যের তরুণদের মধ্যে ক্ষোভ তৈরির পেছনে রয়েছে দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট, সরকারি সেবার অবনতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি।

সরকারি হিসাব অনুযায়ী, দেশটিতে ১৬ থেকে ২৪ বছর বয়সী প্রায় ১০ লাখ তরুণ শিক্ষা, চাকরি কিংবা প্রশিক্ষণের বাইরে রয়েছেন। এই বয়সী জনগোষ্ঠীর ১৩ শতাংশের বেশি এমন পরিস্থিতিতে রয়েছেন। দেশটির মোট বেকারের ৪০ শতাংশেরও বেশি তরুণ।

নিবন্ধে বলা হয়, বিশ্ববিদ্যালয়গুলোতে সরকারি অর্থায়ন কমে যাওয়ায় চাকরি ছাঁটাই ও শিক্ষাক্রম বন্ধ হয়ে যাচ্ছে। অথচ শিক্ষা ও বেসামরিক কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হলেও তরুণদের সেনাবাহিনীতে যোগ দেওয়ার সুযোগ বাড়ানো হচ্ছে। অন্যদিকে জনসেবা ও শিক্ষায় বরাদ্দ কমলেও প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়ছে।

লেখকের মতে, ইউরোপজুড়ে সামরিক ব্যয় বৃদ্ধির সঙ্গে ন্যাটোর প্রভাব এবং ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে সমর্থন দেওয়ার বিষয়টি জড়িত। যুক্তরাজ্যে শিক্ষায় ব্যয় জিডিপির ৪ দশমিক ১ শতাংশ, যেখানে ফ্রান্সে এ হার ৫ দশমিক ১ শতাংশ।

নিবন্ধে আরও বলা হয়েছে, দীর্ঘ পাঁচ দশকের বেসরকারিকরণ, নিয়ন্ত্রণ শিথিলকরণ ও সামাজিক সুরক্ষা খাতে কাটছাঁট বর্তমান সংকটকে গভীর করেছে। পরিস্থিতি মোকাবিলায় কঠোর দমননীতি কিংবা নতুন কৃচ্ছ্রসাধন নয়, বরং রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থায় কার্যকর পরিবর্তন প্রয়োজন। অন্যথায় ইউরোপের গণবিক্ষোভের মতো আন্দোলন যুক্তরাজ্যেও বড় আকার ধারণ করতে পারে। সূত্র: আল-জাজিরা

কিউএনবি/অনিমা/২২ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit