রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোলের হিসাবে গড়মিল, দুদকের অভিযান

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১৪ Time View

ডেস্ক নিউজ : ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচলের প্রকৃত সংখ্যা গোপন করে টোল আদায়, অর্থ আত্মসাৎ ও সরকারের রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে।

রোববার (২২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম। অভিযোগ রয়েছে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে প্রতিদিন প্রকৃতপক্ষে যত যানবাহন চলাচল করে, টোল আদায়ের হিসাবে তার চেয়ে কম সংখ্যা দেখানো হচ্ছে। এর মাধ্যমে টোলের অর্থ আত্মসাৎ এবং সরকারকে প্রাপ্য রাজস্ব থেকে বঞ্চিত করা হচ্ছে।

এর আগে গত ১৯ নভেম্বর একটি জাতীয় দৈনিকে প্রকাশিত এক প্রতিবেদনে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায়ের প্রকৃত তথ্য গোপন করে রাজস্ব ফাঁকির অভিযোগ তুলে ধরা হয়।

প্রতিবেদনে বলা হয়, বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানটি প্রকৃত যানবাহনের তুলনায় কম সংখ্যা দেখিয়ে টোল আদায়ের হিসাব দিচ্ছে। পাশাপাশি অনুমোদন ছাড়া টোল আদায়ের দায়িত্ব তৃতীয় পক্ষকে দেওয়া এবং বাংলাদেশি কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত ও পদাবনতি করার অভিযোগও রয়েছে। 

এসব অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে গত ৩ সেপ্টেম্বর সেতু বিভাগে একটি প্রতিবেদন দেয় পুলিশের বিশেষ শাখা (এসবি)। তবে অভিযোগ অস্বীকার করেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। অন্যদিকে টোল আদায়ের প্রকৃত তথ্য পর্যবেক্ষণে আলাদা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সেতু বিভাগ।

গত ২০ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে এফডিইইর কাছে ব্যাখ্যা চায় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)। পাশাপাশি এক্সপ্রেসওয়েতে যানবাহনের সংখ্যা সরাসরি গণনার জন্য লোক নিয়োগের সিদ্ধান্তের কথাও জানিয়েছে সংস্থাটি।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সরকারি-বেসরকারি অংশীদারীর (পিপিপি) একটি প্রকল্প। প্রকল্পটির তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। আর নির্মাণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছে ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেড।

এ ছাড়া টোল আদায়সহ এক্সপ্রেসওয়ের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের (ওঅ্যান্ডএম) কাজে চীনা প্রতিষ্ঠান শ্যানডং হাইস্পিড ইন্টারন্যাশনাল অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স প্রাইভেট লিমিটেডের সম্পৃক্ততার বিষয়েও এফডিইইর কাছে ব্যাখ্যা চেয়েছে বিবিএ।

 

 

কিউএনবি/আয়শা/২২ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit