বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

রাশিয়া থেকে প্লুটোনিয়াম এনে অনলাইনে বিক্রি করেছেন মার্কিন নাগরিক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ২৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া থেকে অনুমতি ছাড়া তেজস্ক্রিয় পারমাণবিক পদার্থ প্লুটোনিয়াম এনে অনলাইনে বিক্রি করেছেন যুক্তরাষ্ট্রের নাগরিক জ্যাকব ডি মিলার। প্রায় ৬৭ জন ক্রেতার কাছে বিপজ্জনক পদার্থটি ডাকযোগে পাঠিয়েছেন তিনি। ৪৪ বছর বয়সী এই ব্যক্তি অবৈধ আমদানিসহ পাঁচটি অভিযোগে দোষ স্বীকার করেছেন।

ম্যাসাচুসেটসের ফেডারেল কৌঁসুলির দপ্তর সোমবার এসব তথ্য জানিয়েছে। মিলার যুক্তরাষ্ট্রের পাশাপাশি বিদেশের ক্রেতাদের কাছেও প্লুটোনিয়াম বিক্রি করেছেন।

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের এক বিক্রেতার কাছ থেকে পদার্থটি কিনতেন মিলার। সাউথ হ্যাডলির বাড়ি থেকে ২০১৭ সাল থেকে ‘কালেক্ট দ্য পিরিয়ডিক টেবিল’ নামে অনলাইন ব্যবসা চালাতেন তিনি। নিজের প্রতিষ্ঠানের পাশাপাশি ‘বোনানজা’ নামের অনলাইন বিক্রয়মাধ্যমও ব্যবহার করতেন।

২০২০ সালের ৩০ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ৩১ মার্চের মধ্যে প্লুটোনিয়াম আমদানি করেন মিলার। ডাকযোগে পাঠানো নিষিদ্ধ হলেও যুক্তরাষ্ট্রের ডাক বিভাগের মাধ্যমে তা ক্রেতাদের কাছে পৌঁছাতেন। একইভাবে অত্যন্ত বিষাক্ত রাসায়নিক পদার্থ থ্যালিয়ামও পাঠাতেন।

২০২৫ সালের এপ্রিলে তার বাড়িতে তল্লাশি চালিয়ে বোতলভর্তি বিস্ফোরক গুঁড়ার একটি বাক্স, বহু গুলি ও ছয়টি রাইফেল উদ্ধার করা হয়। আগে গুরুতর অপরাধে দণ্ডিত হওয়ায় এসব রাখা তার জন্য বেআইনি ছিল।

তার ল্যাপটপ ও মুঠোফোনে শিশু যৌন নির্যাতনের ছবি-ভিডিও পাওয়া যায়। তল্লাশি পরোয়ানা জারির আগের দিনও তিনি এসব দেখেছিলেন।

মিলার বেআইনিভাবে গোলাবারুদ ও বিস্ফোরক রাখা, অনুমতি ছাড়া পারমাণবিক পদার্থ আমদানি, ডাকযোগে বিপজ্জনক পদার্থ পাঠানো এবং শিশু যৌন নির্যাতনের উপাদান রাখার অভিযোগ স্বীকার করেছেন।

কৌঁসুলির দপ্তর জানিয়েছে, পারমাণবিক পদার্থসংক্রান্ত অভিযোগ ও শিশু যৌন নির্যাতনের উপাদান রাখার অভিযোগে পৃথকভাবে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হতে পারে। বিচারক মার্ক জি মাস্ত্রোইয়ানি ২০২৭ সালের ২১ জানুয়ারি সাজা নির্ধারণের শুনানি রেখেছেন।

কিউএনবি/অনিমা/০৮ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৭:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit