বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

আমরা ভারতবিরোধী নই, আধিপত্যবাদবিরোধী: আসিফ মাহমুদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ১৮ Time View

ডেস্ক নিউজ : আমরা ভারতবিরোধী নই, আমরা আধিপত্যবাদবিরোধী। পৃথিবীর যে কোনো দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থকে সবার আগে দেখতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ‘আবরার ফাহাদ: দিল্লি আধিপত্যবাদ প্রসঙ্গ’শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটোরিয়ামে জাতীয় ছাত্রশক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এ সভার আয়োজন করে। 

আসিফ মাহমুদ বলেন, শুধু বক্তব্য-বিবৃতির মধ্যে আধিপত্যবাদবিরোধী রাজনীতি সীমাবদ্ধ রাখলে হবে না। বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে রাষ্ট্রীয় নীতিনির্ধারণে তার বাস্তব প্রতিফলন ঘটাতে হবে।

তিনি বলেন, কোনো দেশের সঙ্গে চুক্তি বাংলাদেশের জন্য লাভজনক হলে এবং বড় কোনো ঝুঁকি না থাকলে তা করতে আপত্তি নেই। তবে বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে কোনো চুক্তি বা সম্পর্কের পক্ষে তারা নন।

আবরার ফাহাদের ‘আট স্তম্ভ’-এর প্রসঙ্গ তুলে তিনি বলেন, গণতন্ত্র, গণপ্রতিরোধসহ এসব ধারণা বাস্তবায়ন করতে পারলেই আগামী দিনের আধিপত্যবাদবিরোধী রাজনীতিকে একটি কার্যকর জায়গায় নেওয়া সম্ভব।

সভায় এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেন, বাংলাদেশের স্বার্থের পক্ষে কথা বলার কারণেই আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তিনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে উঠেছেন।

এনসিপির এই নেতা বলেন, আগামী দিনে বাংলাদেশের ন্যায্য পানির হিস্যা নিশ্চিত করা সরকারের জন্য বড় পরীক্ষা। গঙ্গার পাশাপাশি তিস্তাসহ সব অভিন্ন নদীতে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষার অজুহাতে বাংলাদেশের মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা মেনে নেওয়া যায় না। ভারতসহ বিশ্বের যে কোনো দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

কিউএনবি/অনিমা/০৮ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৭:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit