ডেস্ক নিউজ : নড়াইলে বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
জিএম কাদের বলেন, কেউ অপরাধ করে থাকলে দেশের আইন অনুযায়ী তার বিচার হওয়াটাই স্বাভাবিক। আইন নিজের হাতে তুলে নেওয়াটা কোনোভাবেই সমর্থনযোগ্য না।
তিনি আরও বলেন, রাষ্ট্রের প্রত্যেক নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা ও সে লক্ষ্যে আইনগত ব্যবস্থা গ্রহণ সরকারের দায়িত্ব। দেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান জিএম কাদের।
কিউএনবি/আয়শা/২১ নভেম্বর ২০২৬,/রাত ১০:৪৪