শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

শীতে গম না ভুট্টার রুটি খাওয়া ভালো

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ১৪ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : শীত মৌসুমে সবাই রুটি খেতে বেশি পছন্দ করেন। তবে প্রতিদিন আটার রুটি খেতে কার ভালো লাগে। তাই খাওয়ার তালিকায় স্বাদ বদল করতে শীতকালে আটার রুটির পাশাপাশি বাজরা, ভুট্টা, রাগি কিংবা জোয়ারের রুটি খাওয়ার চল রয়েছে।

গমের  আটা

অধিকাংশ বাড়িতেই প্রতিদিনের খাবার হিসেবে গমের আটার রুটি তৈরি করা হয়। গমের মধ্যে গ্লুটেন থাকে তাই এই আটা মাখতে কোনও অসুবিধা হয় না। গমের আটা দিয়ে সহজেই রুটি কিংবা পরোটা তৈরি করা যেতে পারে। যারা নরম রুটি খেতে পছন্দ করেন, তাদের জন্য এটি খুবই ভালো বিকল্প।

ভুট্টার আটা

শীতকাল এলেই  ভুট্টার আটার রুটি খেতে খুব পছন্দ করেন অনেকে। ভুট্টার আটায় গমের আটার মতো আঠালো ভাব থাকে না। ভুট্টার আটার রুটি বেলতেও সমস্যা হতে পারে। তাই অনেকেই এই রুটি হাতের তালুর সাহায্যে চেপে চেপে তৈরি করেন। ভুট্টার রুটি খেতে খুবই সুস্বাদু হয়। এটি শাকসবজি, মাখন কিংবা গুড়ের সঙ্গে খাওয়া যেতে পারে।

জোয়ারের আটা

প্রতিদিন একঘেয়ে খাবারের স্বাদ বদল করতে জোয়ারের আটার তৈরি রুটিও খাওয়া যেতে পারে। ফাইবার সমৃদ্ধ জোয়ারের আটা প্রাকৃতিকভাবে গ্লুটেনমুক্ত। তবে এটি গমের মতো আঠালো নয়। এইজন্য জোয়ারের আটা মাখার সময় হালকা গরম জল ব্যবহার করলে রুটি তৈরি করতে সুবিধা হয়।

রাগির আটা

ক্যালসিয়াম, আয়রন এবং ফাইবারের মতো পুষ্টি উপাদানে ভরপুর রাগির আটা খাবারের পাশাপাশি স্বাদেও বৈচিত্র্য আনতে পারে। গ্লুটেনমুক্ত এই আটার রুটির স্বাদও একটু আলাদা হয়ে থাকে। এই আটা মাখার সময় সামান্য গরম জল ব্যবহার করা হলে রুটি বানাতে সুবিধা হয়। রাগির আটার তৈরি রুটি পছন্দ অনুযায়ী টকদই ও শাকসবজি সহযোগে উপভোগ করা যেতে পারে। 

 

 

কিউএনবি/আয়শা/২১ নভেম্বর ২০২৬,/রাত ১০:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit