শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

কিয়ারা নয় ‘মহব্বত’-এ শাকিবের নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ১৪ Time View

বিনোদন ডেস্ক : প্রযোজকের একটি রহস্যময় পোস্টকে কেন্দ্র করে শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’-এ কিয়ারা আদভানির যুক্ত হওয়ার যে আলোচনা শুরু হয়েছিল, তা বাস্তবে ঘটছে না। হিমেল আশরাফ পরিচালিত এই সিনেমায় ঢালিউড তারকার বিপরীতে দেখা যাবে পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমিকেই। এই অভিনেত্রীর নাম আগেই চূড়ান্ত করে রেখেছে সংশ্লিষ্ট প্রযোজনা প্রতিষ্ঠান। 

সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে কিয়ারা আদভানির একটি ছবি শেয়ার করে ক্যাপশনে ‘নেক্সট’ লিখেছিলেন ‘মহব্বত’-এর প্রযোজক আরশাদ আদনান। ছোট্ট ওই পোস্ট মুহূর্তেই সিনেমাপ্রেমীদের কৌতূহল বাড়িয়ে দেয় এবং অনেকের মাঝেই ধারণা তৈরি হয় যে এবার হয়তো শাকিবের সঙ্গী হচ্ছেন বলিউড অভিনেত্রী কিয়ারা। 

তবে সেই গুঞ্জনে জল ঢেলে প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘মহব্বত’-এর প্রধান নারী চরিত্রের জন্য আগেই কিনজা হাশমিকে চূড়ান্ত করা হয়েছে। তাই এই নির্দিষ্ট সিনেমায় কিয়ারার অভিনয়ের কোনো সম্ভাবনা নেই। 

এ বিষয়ে গণমাধ্যমে কথা বলেছেন আরশাদ আদনান নিজেও। তিনি স্পষ্ট করেছেন, ‘মহব্বত’-এ কিয়ারা আদভানি থাকছেন না এবং নায়িকা হিসেবে কিনজাই চূড়ান্ত। যদিও ভার্সেটাইল মিডিয়ার ভবিষ্যতের কোনো প্রজেক্টে কিয়ারাকে যুক্ত করা হবে কিনা, তা নিয়ে প্রাথমিক পর্যায়ের কথাবার্তা বা ভাবনা থাকতে পারে। 

‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’-এর মতো আলোচিত সিনেমার এই প্রযোজক মূলত সামনের বছরের সম্ভাব্য নতুন কোনো পরিকল্পনাকে ইঙ্গিত করেই কিয়ারার ছবি পোস্ট করেছিলেন বলে ধারণা করা হচ্ছে। আগামী ঈদুল আজহায় সিনেমাটি বড় পর্দায় মুক্তির লক্ষ্য নিয়ে এগোচ্ছে পরিচালক হিমেল আশরাফ। 

 

 

কিউএনবি/আয়শা/২১ নভেম্বর ২০২৬,/রাত ১০:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit