শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

রণবীরের মায়ের চরিত্রে অভিনয় করতে কোনো দ্বিধা ছিল না: লারা দত্ত

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ২১ Time View

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা রণবীর কাপুরের চেয়ে বয়সে মাত্র চার বছরের বড় অভিনেত্রী লারা দত্তের। অথচ ‘রামায়ণ’ সিনেমায় রামের সৎমা কৈকেয়ীর চরিত্রে অভিনয় করেছেন এ অভিনেত্রী। নিজের চেয়ে বয়সে সামান্য ছোট সহশিল্পীর মায়ের চরিত্রে অভিনয় করতে কোনো দ্বিধা ছিল না বলে জানিয়েছেন লারা দত্ত। 

অন্যদিকে ‘রামায়ণ’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে রণবীর কাপুর অভিনয় করলেও, সীতার চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী সাই পল্লবী, রাবণের চরিত্রে যশ এবং লক্ষ্মণের চরিত্রে অভিনয় করেছেন রবি দুবে। গত ৫ নভেম্বর সিনেমাটির প্রথম পর্ব প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। বক্স অফিসেও রেকর্ড সাফল্য অর্জন করেছে সিনেমাটি। এ সিনেমার সিক্যুয়েল আসছে ২০২৮ সালের দীপাবলিতে।

নিতেশ তিওয়ারি পরিচালিত ও নমিত মালহোত্রা প্রযোজিত ‘রামায়ণ’ সিনেমায় কৈকেয়ীর মতো গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ৪৮ বছর বয়সি লারা দত্ত। সম্প্রতি এ সিনেমায় নিয়ে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রণবীরের মায়ের চরিত্রে অভিনয় করতে কোনো দ্বিধা ছিল না বলে জানান এ অভিনেত্রী।

লারা দত্ত বলেন, ‘আমার মনে হয়, আমরা এখন এসব ভাবনার অনেক ঊর্ধ্বে উঠে গেছি। অভিনেতারা আর আগের দিনের চিন্তাভাবনায় আটকে নেই যে, একজন অভিনেত্রী হয়ে কীভাবে নির্দিষ্ট কোনো চরিত্রে অভিনয় করবেন। এখন আমরা শুধু চরিত্রগুলো পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করি। এ নিয়ে আমার বিন্দুমাত্র দ্বিধা ছিল না।’

তিনি বলেন, ‘পরিচালক নিতেশ তিওয়ারির সঙ্গে বসে চরিত্রটির পূর্ণাঙ্গ অতীত তৈরি করেছিলেন। এমনকি সিনেমায় যেসব ঘটনা দেখানো হয়নি, সেগুলো নিয়েও আলোচনা করেছেন তারা। কেন কৈকেয়ী দুটি বর চেয়েছিলেন, কোথায় রাজা দশরথ তাকে বর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং তার পরিচয় ও শিকড়— সবকিছুই ছিল সেই আলোচনায়।

এ অভিনেত্রী বলেন, ‘কৈকেয়ীর মতো শক্তিশালী চরিত্রে অভিনয়ের সুযোগ একজন শিল্পীর ক্যারিয়ারে খুব বেশি আসে না। তাই এমন সুযোগ কাজে লাগানো উচিত।’ এর আগে অক্ষয় কুমার অভিনীত ‘বেলবটম’ সিনেমায় ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছিলেন লারা দত্ত। তিনি বলেন, ‘এ ধরনের ঐতিহাসিক ও পরিচিত চরিত্রে অভিনয় করা যেকোনো শিল্পীর জন্যই বিশেষ সুযোগ।’

 

 

কিউএনবি/আয়শা/২১ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit