বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম

নরসিংদীতে জেলার শ্রেষ্ঠ এসআই ইউসুফ আহমেদ 

মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১৭২ Time View
নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদী জেলা পুলিশের এপ্রিল মাসের কর্মমূল্যায়নে শ্রেষ্ঠ এসআই (নিঃ) নির্বাচিত হয়েছেন মাধবদী থানার এসআই মোঃ ইউসুফ। দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ-আল-ফারুক নির্বাচিত শ্রেষ্ঠ এসআই (নিঃ) মোঃ ইউসুফের হাতে সম্মাননা স্মারক, সার্টিফিকেট এবং নগদ অর্থ তুলে দেন।

অনুষ্ঠানে নরসিংদী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ভালো কাজের স্বীকৃতি ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের মূল্যায়ন পুলিশ সদস্যদের আরও উৎসাহিত করবে।

কিউএনবি/আয়শা/ ১৮ মে ২০২৬,/বিকাল ৫:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit