বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম

আটকের পর রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতাদের ছেড়ে দিল দিল্লি পুলিশ

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ১৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী দিল্লিতে আট ঘণ্টার বেশি সময় অবস্থান কর্মসূচি পালনের পর আটক করা কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ বিরোধী দলের নেতাদের ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ। মঙ্গলবার রাত ১০টার কিছু পর তাদের ছেড়ে দেওয়া হয় বলে কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে।

এর আগে নির্বাচন কমিশনের কার্যালয়ের দিকে মিছিল করতে বাধা দেওয়ার পর আকাশবাণী ভবনের প্রাঙ্গণে অবস্থান নেন বিরোধী দলের নেতারা। পরে পুলিশ তাদের জোর করে সেখান থেকে সরিয়ে কিংসওয়ে ক্যাম্প পুলিশ লাইনে নিয়ে যায়।

‘ভোট চুরি’র অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে অপসারণের দাবিতে বিক্ষোভে নেতৃত্ব দেন রাহুল গান্ধী। তিনি বলেন, ‘আমরা ভোট চুরির বিরুদ্ধে এখানে প্রতিবাদ করছি। যতক্ষণ প্রয়োজন, আমরা এখানেই বসে থাকব।’

রাহুল গান্ধী বলেন, বিরোধী দলের সংসদ সদস্যরা নির্বাচন কমিশনারদের সঙ্গে দেখা করে তাদের উদ্বেগের কথা জানাতে চান। তিনি অভিযোগ করেন, সংসদ সদস্যদের অসম্মান করা হয়েছে।

এর আগে পার্লামেন্ট স্ট্রিট থেকে নির্বাচন কমিশনের সদর দপ্তরের উদ্দেশে ইন্ডিয়া জোটের মিছিল শুরু হয়। নীতি আয়োগ কার্যালয়ের কাছে নিরাপত্তাকর্মীরা মিছিলটি আটকে দিলে বিক্ষোভকারীরা সড়কে বসে পড়েন। রাহুল গান্ধী পুলিশের ব্যারিকেডের ওপর উঠে যান। তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তার সঙ্গে যোগ দেন।

পরে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও কংগ্রেসের সংসদ সদস্য দীপেন্দর হুডা আকাশবাণী ভবনের ভেতরে প্রবেশ করে অবস্থান নেন। পুলিশ তাদের প্রাঙ্গণ ছেড়ে যেতে বললেও তারা অস্বীকৃতি জানান। একপর্যায়ে অবস্থান কর্মসূচিতে যোগ দেন বিরোধী দলের আরও কয়েকজন নেতা।

বিক্ষোভকারীদের সরাতে পুলিশ এগিয়ে গেলে তাদের সঙ্গে পুলিশের বিরোধ তৈরি হয়। পরে পুলিশ রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ বিক্ষোভে অংশ নেওয়া নেতাদের আটক করে কিংসওয়ে ক্যাম্প পুলিশ লাইনে নিয়ে যায়। দীর্ঘ এ বিক্ষোভের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে তাদের সঙ্গে বৈঠকের জন্য কোনো অনুরোধ তারা পায়নি। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে অনিয়মের অভিযোগে নির্বাচন কমিশন ও প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধীদের চলমান আন্দোলনের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়। ইন্ডিয়া জোট এসআইআর প্রত্যাহার ও জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

কিউএনবি/অনিমা/০৭ অক্টোবর ২০২৬,/দুপুর ১২:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit