মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম

আগামী ২০ মে গুইমারায়  প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করবেন ওয়াদুদ ভূইয়া এমপি।

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১৯৪ Time View
​জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : আগামী ২০ মে খাগড়াছড়ির গুইমারায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ‘দেশব্যাপী খাল পুনঃখনন  কর্মসূচি-২০২৬’ এর আওতায় গুরুত্বপূর্ণ দুটি খালের খনন কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই খনন কাজের উদ্বোধন করবেন।যা পাহাড়ের পিছিয়ে পড়া কৃষকদের ভাগ্য বদলে সহায়ক হবে।

গুইমারা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা  বলেন, খাল দুটি খনন করা হলে কয়েক হাজার একর চাষযোগ্য জমি সেচ সুবিধার আওতায় আসবে এবং বর্ষা মৌসুমে পাহাড়ের ঢলে সৃষ্ট জলাবদ্ধতা থেকে রক্ষা পাবে স্থানীয় বসতি ও ফসলি জমি। গুইমারা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. ইশতিয়াক আহমেদ বলেন, কৃষিতে বিপ্লব ঘটানো এবং জলাবদ্ধতা নিরসনের লক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সূচিত খাল খনন কর্মসূচিকে পুনরায় দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। তারই ধারাবাহিকতায় গুইমারা উপজেলার কৃষি ও সেচ ব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষে এই দুটি খাল খননের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”তৈইমাতাই ও পিলাক খালের মোট ৯.১ কিলোমিটার খনন কাজ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে পরিচালিত এ প্রকল্পটি  যথাযথ মান বজায় রেখে সম্পন্ন করা হবে। 
গুইমারার খাল দুটি পুনঃখনন প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ৩কোটি ৩৪ লাখ, দুটি খালের দৈর্ঘ্য ৯. ১কিলোমিটার পিলাক খালের দৈর্ঘ্য ৫ কিলোমিটার, পিলাক খাল পুনঃখনন প্রকল্পের প্রাক্কলিত ব্যয়   ১কোটি ৮০লাখটাকা ,শ্রমিক ৪১৬ জন  তৈইমাতাই খালের দৈর্ঘ্য ৪.১কিলোমিটার খাল পুনঃখনন প্রকল্পের প্রাক্কলিত ব্যয়  ১কোটি ৫৪ লাখ টাকা,  শ্রমিক  ৩৫৭ জন  প্রতি শ্রমিক ৫০০ টাকা করে  মুজরী   বলে জানিয়ে তিনি আরো বলেন,  ভরাট হয়ে যাওয়ায় খাল দীর্ঘদিন ধরে স্থানীয় কৃষকরা সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। খনন কাজ শেষ হলে পানির প্রবাহ বৃদ্ধি পাবে, যা স্থানীয় মৎস্য সম্পদ বৃদ্ধি ও কৃষিকাজে আমূল পরিবর্তন আনবে। আগামী ২০ মে এই  প্রকল্পের উদ্বোধন উপলক্ষে আমরা কারিগরি সকল প্রস্তুতি সম্পন্ন করেছি।  স্থানীয় কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।প্রধানমন্ত্রী তারেক রহমান এর  খাল পুনঃখনন এই  মহতি উদ্যােগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
গুইমারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)  মিসকাতুল তামান্না বলেন,”প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা গুইমারা উপজেলায় কৃষি বিপ্লব ও জলাবদ্ধতা নিরসনে কাজ করছি। এরই ধারাবাহিকতায় গুইমারার গুরুত্বপূর্ণ তৈইমাতাই খাল এবং পিলাক খাল অংশে পুনরায় খনন  কাজ চলমান রয়েছে ।আগামী ২০ মে খাগড়াছড়ির গুইমারায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে খাল দুটি খনন কাজের উদ্বোধন করবেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে   খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও  সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া এমপি। এই প্রকল্প দুটি বাস্তবায়িত হলে অত্র অঞ্চলের কৃষকদের সেচ সংকটের স্থায়ী সমাধান হবে এবং বর্ষা মৌসুমে আবাদি জমিগুলো জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাবে।স্থানীয় মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে।খালের দুপাশে বৃক্ষরোপন কর্মসূচীর  আওতায় সবুজ বনায়ন করা হবে। আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে নির্ধারিত সময়ের মধ্যে এই খাল পুনঃখনন কাজ সম্পন্ন করতে পারবো বলে জানান তিনি।
কিউএনবি/আয়শা/ ১৬ মে ২০২৬,/রাত ১২:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit