সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁ সরকারি বসির উদ্দিন মেমোরিয়াল কো-অপারেটিভ মহিলা কলেজ ও সেন্ট্রাল গালর্স হাই স্কুলের ছাত্রীদের মাঝে স্যানেটরি ন্যাপকিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সরকারি বি.এম.সি মহিলা কলেজের হলরুমে নওগাঁ পৌরসভা প্রশাসকের আয়োজনে আলোচনা সভা ও স্যানেটরি ন্যাপকিন বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসকের সহধর্মিণী মোরশেদা হক মুন।
নওগাঁ পৌরসভা প্রশাসকের সহধর্মিণী মোছা: আনোয়ারা বেগম এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আয়শা সিদ্দিকা, সরকারি বসির উদ্দিন মেমোরিয়াল কো-অপারেটিভ মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আকলিমা আক্তার, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আয়েশা সিদ্দিকা, মাহবুবা হক বন্ধনা, অত্র কলেজর শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীর উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ছাত্রীদের মাঝে স্যানেটরি ন্যাপকিন বিতরণ করা হয়।
কিউএনবি/আয়শা/১৩ নভেম্বর ২০২৬,/বিকাল ৪:২২