বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ইরান যুদ্ধ কি এবার পশ্চিমাদের ঘরের দরজায়? চৌগাছায় ৮ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা হাসিনাবিরোধী এত সংগ্রামের পরও আমি ‘ফালতু’ হয়ে গেলাম? রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী প্রকৃত মানুষ হতে হলে আমিত্ব ত্যাগ করতে হবে: নেত্রকোনায় হযরত হাওলাপুরী (র.) স্মরণে আলোচনা সভা বারহাট্টায় আওয়ামী লীগ নেতা মোশাররফ গ্রেপ্তার বিজেপিকে ঠেকাতে ওয়াইসি-আজাদের জোট, কংগ্রেস-এসপির কী হবে? কেজরিওয়াল ও মেয়েকে হত্যার হুমকি, মুক্তিপণ দাবি ৭ কোটি টাকা ভারতে রানওয়ে থেকে ছিটকে পড়ল প্রশিক্ষণ বিমান নতুন ঠিকানায় ‘৪৪ বছরের তরুণ’ অ্যান্ডারসন

চৌগাছায় ৮ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৫ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে আট ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে চৌগাছা পৌর শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলাম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি, এম, এ, মুনীব। এসব আদালতে প্রসিকিউটর হিসেবে ছিলেন ঔষধ প্রশাসন দপ্তর যশোরের সহকারী পরিচালক সুলতানা রিফাত ফেরদৌস।

অভিযানে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে খান ফার্মেসির মালিক মালিক সোহেল রানাকে ৩ হাজার টাকা, মাহিম ফার্মেসির মালিক মাসুদ রানাকে ২ হাজার টাকা এবং নিউ লাকী ফার্মেসির মালিক আব্দুর রহমানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাঁদের যথাক্রমে 3,৫ ও ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া চৌগাছা উপজেলা সরকারি মডলে হাসপাতাল এলাকার ওষুধ ব্যবসায়ী আব্দুর রাজ্জাককে ২ হাজার টাকা, রোস্তমপুর গ্রামের মোহাম্মদ ইসলামকে ১ হাজার ৫০০ টাকা, একই গ্রামের ফারুক হোসেনকে ৩ হাজার টাকা, গরিবপুর গ্রামের মোহাম্মদ ফারুক হোসেনকে ৫ হাজার টাকা এবং শহরের বিশ্বাসপাড়া এলাকার সাইফুল বিশ্বাসকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল মজুত ও বিক্রয় এবং আইন লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যহত থাকবে। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১২ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit