বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম
হাসিনাবিরোধী এত সংগ্রামের পরও আমি ‘ফালতু’ হয়ে গেলাম? রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী প্রকৃত মানুষ হতে হলে আমিত্ব ত্যাগ করতে হবে: নেত্রকোনায় হযরত হাওলাপুরী (র.) স্মরণে আলোচনা সভা বারহাট্টায় আওয়ামী লীগ নেতা মোশাররফ গ্রেপ্তার বিজেপিকে ঠেকাতে ওয়াইসি-আজাদের জোট, কংগ্রেস-এসপির কী হবে? কেজরিওয়াল ও মেয়েকে হত্যার হুমকি, মুক্তিপণ দাবি ৭ কোটি টাকা ভারতে রানওয়ে থেকে ছিটকে পড়ল প্রশিক্ষণ বিমান নতুন ঠিকানায় ‘৪৪ বছরের তরুণ’ অ্যান্ডারসন বিয়ের কার্ড দিতে গিয়ে ট্রাকচাপায় কনে নিহত, গায়েহলুদের বদলে শেষকৃত্যের প্রস্তুতি বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক, শর্ত কী

কেজরিওয়াল ও মেয়েকে হত্যার হুমকি, মুক্তিপণ দাবি ৭ কোটি টাকা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ১৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়াল এবং তার মেয়ে হর্ষিতা কেজরিওয়ালকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম ব্যবহার করে ফোন ও হোয়াটসঅ্যাপ বার্তায় তাদের নিরাপত্তার বিনিময়ে ৭ কোটি টাকা দাবি করেছে এক ব্যক্তি। টাকা না দিলে বাবা ও মেয়েকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় দিল্লিতে রাজনৈতিক ও নিরাপত্তা মহলে উদ্বেগ দেখা দিয়েছে।

এদিকে, হুমকির ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। হুমকিদাতার ব্যবহৃত মোবাইল নম্বরের কল রেকর্ড, ইন্টারনেট সংযোগের তথ্য এবং অবস্থান শনাক্তের বিভিন্ন সূত্র খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন, এর পেছনে সত্যিই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কোনো সদস্য জড়িত কি না, নাকি গ্যাংটির নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজির চেষ্টা করছে। এখন পর্যন্ত এ ঘটনায় গ্যাংটির সরাসরি সম্পৃক্ততার কোনো প্রমাণ মেলেনি।

এর আগে বলিউডের কয়েকজন অভিনেতাকেও লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম ব্যবহার করে অর্থ দাবির হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল। অভিনেতা আয়ুষ্মান খুরানা ও তুষার কাপুরের কাছে হুমকিবার্তা পাঠিয়ে টাকা দাবি করা হয়। এর মধ্যে তুষার কাপুরের কাছে ৫ কোটি টাকা চাওয়া হয়েছিল বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। হুমকিদাতা নিজেকে গ্যাংয়ের সদস্য হ্যারি বক্সার বলে পরিচয় দিয়েছিল।   

তবে মুম্বাই পুলিশের প্রাথমিক তদন্তে হুমকির অডিওতে থাকা কণ্ঠস্বরের সঙ্গে হ্যারি বক্সারের কণ্ঠস্বরের মিল পাওয়া যায়নি। পরে এ ঘটনায় বেঙ্গালুরুর তথ্যপ্রযুক্তি কর্মী বৈভব মিশ্রকে গ্রেফতার করা হয়। তদন্তকারীদের দাবি, বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার মিথ্যা পরিচয় দিয়ে তিনি একাধিক অভিনেতাকে ভয় দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করেছিলেন। প্রাথমিক তদন্তে তার সঙ্গে গ্যাংটির কোনো যোগসূত্র পাওয়া যায়নি। এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে কণ্ঠস্বর তৈরি করা হয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখছিল পুলিশ।

অন্যদিকে, অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনার পরও লরেন্স বিষ্ণোই গ্যাংকে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ওই ঘটনায় তার গাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালানো হয়। এতে তার গাড়িচালক গুলিবিদ্ধ হন। এবার একজন সাবেক মুখ্যমন্ত্রী ও তার মেয়েকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ সামনে আসায় বিষয়টি নতুন করে গুরুত্ব পেয়েছে। তবে কেজরিওয়ালকে দেওয়া হুমকির সঙ্গে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কোনো প্রকৃত সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না।

 

 

কিউএনবি/আয়শা/১২ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit