বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম
হাসিনাবিরোধী এত সংগ্রামের পরও আমি ‘ফালতু’ হয়ে গেলাম? রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী প্রকৃত মানুষ হতে হলে আমিত্ব ত্যাগ করতে হবে: নেত্রকোনায় হযরত হাওলাপুরী (র.) স্মরণে আলোচনা সভা বারহাট্টায় আওয়ামী লীগ নেতা মোশাররফ গ্রেপ্তার বিজেপিকে ঠেকাতে ওয়াইসি-আজাদের জোট, কংগ্রেস-এসপির কী হবে? কেজরিওয়াল ও মেয়েকে হত্যার হুমকি, মুক্তিপণ দাবি ৭ কোটি টাকা ভারতে রানওয়ে থেকে ছিটকে পড়ল প্রশিক্ষণ বিমান নতুন ঠিকানায় ‘৪৪ বছরের তরুণ’ অ্যান্ডারসন বিয়ের কার্ড দিতে গিয়ে ট্রাকচাপায় কনে নিহত, গায়েহলুদের বদলে শেষকৃত্যের প্রস্তুতি বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক, শর্ত কী

বিজেপিকে ঠেকাতে ওয়াইসি-আজাদের জোট, কংগ্রেস-এসপির কী হবে?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ১৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর প্রদেশের আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোট গড়েছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি ও আজাদ সমাজ পার্টির (কানশিরাম) প্রধান চন্দ্রশেখর আজাদ। 

তিনি বলেন, ‘আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, উত্তর প্রদেশে বিজেপিকে তৃতীয়বারের মতো ক্ষমতায় আসা ঠেকাতে এই জোট শক্তিশালী বিকল্প হয়ে উঠবে। আনন্দের সঙ্গে ঘোষণা করছি, আমাদের ভাই চন্দ্রশেখর আজাদ উত্তর প্রদেশের নির্বাচনে এই জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হবেন।’

এই জোটের ঘোষণার পর উত্তর প্রদেশের রাজনীতিতে তৃতীয় ফ্রন্ট গঠনের আলোচনা শুরু হয়েছে। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টি (এসপি)-কংগ্রেস জোটের বিকল্প হিসেবে এই জোটকে দেখা হচ্ছে। তবে তৃতীয় ফ্রন্টের আলোচনা নাকচ করে দিয়েছেন চন্দ্রশেখর আজাদ। তিনি বলেন, ‘এটি তৃতীয় ফ্রন্ট নয়। এটি সামাজিক পরিবর্তন মোর্চা। এর গভীরতা বুঝতে পারলে উপলব্ধি করবেন, এটিই প্রথম ফ্রন্ট।’

এই জোটের কারণে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি (এসপি) এবং তাদের মিত্র কংগ্রেস সতর্ক অবস্থানে যেতে পারে। কারণ, আজাদ-ওয়াইসি জোটের লক্ষ্য দলিত ও মুসলিম ভোটাররা। উত্তর প্রদেশের মোট জনসংখ্যার প্রায় ৪১ শতাংশ এই দুই সম্প্রদায়ের মানুষ। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এই ভোটারদের সমর্থন আদায় করেই সফল হয়েছিল এসপি।

২০২৪ সালের উত্তর প্রদেশের লোকসভা নির্বাচনে রাজ্যের ৮০টি আসনের মধ্যে ৩৭টিতে জয় পায় অখিলেশ যাদবের দল। এর মধ্য দিয়ে বিজেপির শক্ত ঘাঁটিতে বড় ধাক্কা দেয় দলটি। যাদব, দলিত, অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি), বিশেষ করে নিষাদদের মতো অযাদব সম্প্রদায় এবং মুসলিমদের একত্র করতে পেরেছিল এসপি। এই চারটি ভোটব্যাংকের সমর্থনই দলটির জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

২০১৯ সালের নির্বাচনে মায়াবতীর বহুজন সমাজ পার্টির (বিএসপি) সঙ্গে জোট করেও দলিত ভোটারদের কাছ থেকে উল্লেখযোগ্য সমর্থন পায়নি এসপি। ওই নির্বাচনে তফসিলি জাতির (এসসি) জন্য সংরক্ষিত ১৭টি আসনের মধ্যে ১৫টিতে জয় পেয়েছিল বিজেপি।

এর পাঁচ বছর পর ২০২৪ সালের নির্বাচনে ওই ১৭টি আসনের মধ্যে সাতটিতে জয় পায় এসপি। ২০১৯ সালে বিএসপি জয়ী হওয়া নাগিনা আসনে এবার জয় পান চন্দ্রশেখর আজাদ। ২০২৪ সালের নির্বাচনে এসপির ভোটের হারও ১৫ দশমিক ৪৮ শতাংশ পয়েন্ট বেড়েছিল। দলিত ও মুসলিম ভোটারদের সমর্থন আদায়ে সফল হওয়ায় এই অগ্রগতি সম্ভব হয়েছিল।

এর আগে গত বছর বিহার বিধানসভা নির্বাচনেও জোট বেঁধেছিলেন ওয়াইসি ও চন্দ্রশেখর আজাদ। তবে সেই জোট সফল হয়নি। দুই দল মিলে ৪৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জয় পায় মাত্র পাঁচটিতে। সব কটি আসনেই জয়ী হন এআইএমআইএম প্রার্থীরা। ওই জোটে পশুপতি পারসের রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টিও ছিল। দলটি ৩৬টি আসনে প্রার্থী দিলেও একটিতেও জয় পায়নি। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

 

 

কিউএনবি/আয়শা/১২ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit