বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম
প্রকৃত মানুষ হতে হলে আমিত্ব ত্যাগ করতে হবে: নেত্রকোনায় হযরত হাওলাপুরী (র.) স্মরণে আলোচনা সভা বারহাট্টায় আওয়ামী লীগ নেতা মোশাররফ গ্রেপ্তার বিজেপিকে ঠেকাতে ওয়াইসি-আজাদের জোট, কংগ্রেস-এসপির কী হবে? কেজরিওয়াল ও মেয়েকে হত্যার হুমকি, মুক্তিপণ দাবি ৭ কোটি টাকা ভারতে রানওয়ে থেকে ছিটকে পড়ল প্রশিক্ষণ বিমান নতুন ঠিকানায় ‘৪৪ বছরের তরুণ’ অ্যান্ডারসন বিয়ের কার্ড দিতে গিয়ে ট্রাকচাপায় কনে নিহত, গায়েহলুদের বদলে শেষকৃত্যের প্রস্তুতি বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক, শর্ত কী একসঙ্গে ৫ সরকারি চাকরি, সাজার মুখে কর্মকর্তা মোদিকে প্রশ্ন করা সাংবাদিকের ভিসা বাতিল করল ভারত

নতুন ঠিকানায় ‘৪৪ বছরের তরুণ’ অ্যান্ডারসন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

স্পোর্টস ডেস্ক : বয়সের বাধা যেন কিছুতেই থামাতে পারছে না জেমস অ্যান্ডারসনকে। ৪৪ বছর বয়সেও ক্রিকেট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের কিংবদন্তি এই পেসার। এবার কাউন্টি ক্রিকেটে নতুন ঠিকানা হিসেবে বেছে নিয়েছেন সারে ক্লাবকে।

সারের সঙ্গে চুক্তি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে অ্যান্ডারসন জানিয়েছেন, একপর্যায়ে তার মনে হয়েছিল হয়ত আর ক্রিকেট খেলা হবে না। তবে নতুন এই সুযোগ পেয়ে তিনি দারুণ আনন্দিত এবং রোমাঞ্চিত।

গত মাসে দীর্ঘ ২৫ বছরের সম্পর্কের ইতি টেনে ল্যাঙ্কাশায়ার ছাড়েন অ্যান্ডারসন। ২০০১ সালে এই ক্লাবের হয়েই পেশাদার ক্রিকেটে যাত্রা শুরু করেছিলেন তিনি। ইংল্যান্ডের হয়ে ১৮৮ টেস্টে তার শিকার ৭০৪ উইকেট। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় তার অবস্থান তৃতীয়। পেসারদের মধ্যে অবশ্য সবার ওপরে রয়েছেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে সব সংস্করণ মিলিয়ে অ্যান্ডারসনের উইকেটসংখ্যা ৯৯১। ইংল্যান্ডের হয়ে এটি সর্বোচ্চ এবং পেসারদের মধ্যেও একটি রেকর্ড। ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ঘরোয়া ক্রিকেটে খেলা অব্যাহত রেখেছেন তিনি। সর্বশেষ মৌসুমে ল্যাঙ্কাশায়ারের হয়ে ৫০ উইকেট নেওয়ার পাশাপাশি দলটির অধিনায়কের দায়িত্বও পালন করেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

 

 

কিউএনবি/আয়শা/১২ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit