বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম
হাসিনাবিরোধী এত সংগ্রামের পরও আমি ‘ফালতু’ হয়ে গেলাম? রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী প্রকৃত মানুষ হতে হলে আমিত্ব ত্যাগ করতে হবে: নেত্রকোনায় হযরত হাওলাপুরী (র.) স্মরণে আলোচনা সভা বারহাট্টায় আওয়ামী লীগ নেতা মোশাররফ গ্রেপ্তার বিজেপিকে ঠেকাতে ওয়াইসি-আজাদের জোট, কংগ্রেস-এসপির কী হবে? কেজরিওয়াল ও মেয়েকে হত্যার হুমকি, মুক্তিপণ দাবি ৭ কোটি টাকা ভারতে রানওয়ে থেকে ছিটকে পড়ল প্রশিক্ষণ বিমান নতুন ঠিকানায় ‘৪৪ বছরের তরুণ’ অ্যান্ডারসন বিয়ের কার্ড দিতে গিয়ে ট্রাকচাপায় কনে নিহত, গায়েহলুদের বদলে শেষকৃত্যের প্রস্তুতি বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক, শর্ত কী

ভারতে রানওয়ে থেকে ছিটকে পড়ল প্রশিক্ষণ বিমান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ১৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহারাষ্ট্রের সোলাপুর বিমানবন্দরে উড্ডয়নের সময় একটি প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ে থেকে ছিটকে পড়েছে। তবে সৌভাগ্যবশত বড় ধরনের কোনো প্রাণহানি ঘটেনি এবং বিমানে থাকা নারী পাইলট সম্পূর্ণ অক্ষত রয়েছেন।

ঘটনার সময় বিমানটিতে কেবল একজন নারী প্রশিক্ষণার্থী পাইলট ছিলেন। তিনি একক বা সলো ক্রস-কান্ট্রি ফ্লাইট পরিচালনা করছিলেন। উড্ডয়নের মুহূর্তে হঠাৎ ভারসাম্য হারিয়ে ফেলায় এই বিপত্তি ঘটে। তবে কোনো চোট ছাড়াই ওই পাইলট নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন।

খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও পুলিশ বাহিনী। নিরাপত্তা কর্মীরা দ্রুত পুরো এলাকা ঘিরে ফেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। যান্ত্রিক ত্রুটি নাকি পাইলটের কোনো ভুলের কারণে বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রকৃত কারণ উদ্‌ঘাটনে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র: দ্য হিন্দু

 

 

কিউএনবি/আয়শা/১২ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit