বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম
মক্কা চুক্তিতে নতুন মোড়, সৌদিতে সেনা পাঠাতে চায় তুরস্ক বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ফের বাড়ল ডলারের দাম বেড়ে ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার প্রশ্নোত্তর দিয়ে আমি কী করব, যদি কথা বলতে দেন থাকি: স্পিকারকে নাহিদ মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ, সব মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হবে: ইরানের হুঁশিয়ারি আটোয়ারীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ে জটিলতা ! ৩১ শিক্ষক-কর্মচারীর পাঁচ মাস ধরে বেতন বন্ধ !! নুসরাত আপনি একা নন, আমরা আপনার সাথে আছি: তাসনিম জারা কয়েকদিন ধরেই ‘থ্রেট কল’ আসছিল নুসরাতের ফোনে পার্বত্য এলাকায় সাংবিধানিক অধিকার নিশ্চিতের দাবিতে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন।

আটোয়ারীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ে জটিলতা ! ৩১ শিক্ষক-কর্মচারীর পাঁচ মাস ধরে বেতন বন্ধ !!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ১০ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার লক্ষীপুর ইসলামিয়া আলিম মাদরাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন নিয়ে সৃষ্ট জটিলতায় চরম দুর্ভোগে পড়েছেন ৩১ জন শিক্ষক-কর্মচারী। গত পাঁচ মাস ধরে তাদের বেতন-ভাতা বন্ধ থাকায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। সংক্ষিপ্ত আলোচনায় জানা গেছে, নিয়মিত অধ্যক্ষ আব্দুল মতিন সরকার ২৪/০৭/২০২৬ তারিখে অবসর গ্রহণ করেন।

বৈধ গভর্নিং বোডির সিদ্ধান্তের মাধ্যমে আব্দুল হাকিম সরকার ২৫/০৫/২০২৫ তারিখে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন। উপাধ্যক্ষ আব্দুল বাসেত এর অভিযোগ, আব্দুল মতিন সরকার অবসর গ্রহণ করার সুযোগে সভাপতি রায়হান কবীর এর সহযোগিতায় এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে ও গায়ের জোড়ে আব্দুল হাকিম সরকার ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন। অনেকেই বলছেন, আব্দুল বাসেত অবৈধ কমিটির মাধ্যমে উপাধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন।

মাদরাসাটিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষর দায়িত্ব পালন ও এ-সংক্রান্ত জটিলতার কারণে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা উত্তোলন প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ায় অনেক শিক্ষক-কর্মচারী সংসারের নিত্যপ্রয়োজনীয় ব্যয় , সন্তানদের লেখাপড়ার খরচ, চিকিৎসা ও অন্যান্য পারিবারিক চাহিদা পূরণ করতে হিমশিম খাচ্ছেন। শিক্ষক-কর্মচারীদের নিয়মিত বেতন-ভাতা বন্ধ থাকায় তাদের মধ্যে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত এ সমস্যার সমাধান করে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানিয়েছেন।

সংশ্লিষ্টদের মতে, একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক জটিলতার কারণে দীর্ঘ পাঁচ মাস ধরে শিক্ষক-কর্মচারীদের বেতন বন্ধ থাকা অত্যন্ত উদ্বেগজনক। এতে শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষা কার্যক্রমও ব্যহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় সংশ্লিষ্ট শিক্ষা অধিদপ্তর ও প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী শিক্ষক-কর্মচারীরা। তাদের দাবি, ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ে চলমান জটিলতা দ্রুত নিরসন করে বেতন-ভাতা চালু এবং পাঁচ মাসের বকেয়া বেতন পরিশোধের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক।

 

 

কিউএনবি/আয়শা/১২ নভেম্বর ২০২৬,/বিকাল ৫:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit