বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম
প্রশ্নোত্তর দিয়ে আমি কী করব, যদি কথা বলতে দেন থাকি: স্পিকারকে নাহিদ মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ, সব মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হবে: ইরানের হুঁশিয়ারি আটোয়ারীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ে জটিলতা ! ৩১ শিক্ষক-কর্মচারীর পাঁচ মাস ধরে বেতন বন্ধ !! নুসরাত আপনি একা নন, আমরা আপনার সাথে আছি: তাসনিম জারা কয়েকদিন ধরেই ‘থ্রেট কল’ আসছিল নুসরাতের ফোনে পার্বত্য এলাকায় সাংবিধানিক অধিকার নিশ্চিতের দাবিতে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন। এমপি নুসরাতের বাড়িতে হামলার ঘটনায় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই বিতর্কে মিস ইউনিভার্স, প্রতিযোগিতা থেকে বাদ ১৫ দেশের সুন্দরী সৌদি আরবের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নতুন করে কেন আলোচনায়? মক্কায় আছড়ে পড়ল দুটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

পার্বত্য এলাকায় সাংবিধানিক অধিকার নিশ্চিতের দাবিতে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন।

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ২৬ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রদিনিধি : পার্বত্য চট্টগ্রামসহ দেশের সব এলাকায় নাগরিকদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি), খাগড়াছড়ি জেলা শাখা।

এ দাবিতে আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল মজিদ, আহ্বায়ক, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা। সংবাদ সম্মেলনে পার্বত্য অঞ্চলে সাংবিধানিক অধিকারবঞ্চিত ও নিপীড়িত জনগণের অধিকার আদায়ে সংগঠনটির বিভিন্ন দাবি ও সুপারিশ তুলে ধরা হবে।

আয়োজকরা জানান, দেশের সংবিধান অনুযায়ী সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। পার্বত্য চট্টগ্রামসহ সর্বত্র নাগরিকদের মৌলিক ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি অধিকারবঞ্চিত মানুষের ন্যায্য দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ প্রয়োজন। সংবাদ সম্মেলন উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে তাদের দাবি ও সুপারিশসমূহের প্রচারপত্রও বিতরণ করা হবে। এতে পার্বত্য এলাকার নাগরিকদের অধিকার, নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিতসহ বিভিন্ন বিষয়ে সংগঠনের অবস্থান তুলে ধরা হবে।

এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ; আহ্বায়ক সদস্য,রবিউল হোসেন, পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের সভাপতি জালাল আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম (তারেক), পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, পানছড়ি সভাপতি মোঃ আব্দুল খালেক, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, দীঘিনালা উপজেলা সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, সভাপতি  মুজাহিদুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ;সাবেক সভাপতি সুমন আহমেদ, পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদসহ পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা

কিউএনবি/আয়শা/১২ নভেম্বর ২০২৬,/বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit