বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ, সব মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হবে: ইরানের হুঁশিয়ারি আটোয়ারীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ে জটিলতা ! ৩১ শিক্ষক-কর্মচারীর পাঁচ মাস ধরে বেতন বন্ধ !! নুসরাত আপনি একা নন, আমরা আপনার সাথে আছি: তাসনিম জারা কয়েকদিন ধরেই ‘থ্রেট কল’ আসছিল নুসরাতের ফোনে পার্বত্য এলাকায় সাংবিধানিক অধিকার নিশ্চিতের দাবিতে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন। এমপি নুসরাতের বাড়িতে হামলার ঘটনায় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই বিতর্কে মিস ইউনিভার্স, প্রতিযোগিতা থেকে বাদ ১৫ দেশের সুন্দরী সৌদি আরবের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নতুন করে কেন আলোচনায়? মক্কায় আছড়ে পড়ল দুটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

শুরুতেই বিতর্কে মিস ইউনিভার্স, প্রতিযোগিতা থেকে বাদ ১৫ দেশের সুন্দরী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ১০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সবচেয়ে বড় ও গ্ল্যামারাস সুন্দরী প্রতিযোগিতার আসর ‘মিস ইউনিভার্স’-এর ৭৫তম পর্ব আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে। পুয়ের্তো রিকোর সান জুয়ান শহরে প্রতিযোগীরা এখন জমকালো গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুতি নিচ্ছেন। ইতোমধ্যে ইন্টারনেট জুড়ে সুন্দরীদের নানা মুহূর্তের ছবি ছড়িয়ে পড়লেও বেশ বড়সড় কিছু বিতর্কের খবর আলোচনার ঝড় তুলেছে। 

ফ্র্যাঞ্চাইজি বিরোধের এই ধাক্কা সামলানোর আগেই ভিসা সংক্রান্ত জটিলতায় আসর থেকে বাদ পড়েছে আরও ৫টি দেশ। নেপাল, অ্যাঙ্গোলা, জাম্বিয়া, জিম্বাবুয়ে এবং কঙ্গো প্রজাতন্ত্রের সুন্দরীরা ভিসা জটিলতার কারণে এবার পুয়ের্তো রিকো যেতে পারছেন না। 

শুধু দেশগুলোর বাধাই নয়, ব্যক্তিগত নানা কারণ ও দুর্ঘটনার জন্য ব্যক্তিগতভাবেও নাম প্রত্যাহার করে নিয়েছেন বেশ কয়েকজন প্রতিযোগী। যেমন—অস্ট্রিয়ার প্রতিনিধি ভিক্টোরিয়া অ্যামারসন নিজের মানসিক ও শারীরিক সুস্থতাকে সবার আগে প্রাধান্য দিয়ে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছেন। 

অন্যদিকে, বুলগেরিয়ার সুন্দরী আনা-মারিয়া এক মারাত্মক সড়ক দুর্ঘটনার কবলে পড়ায় আয়োজকরা তার স্বাস্থ্য সুরক্ষাকে গুরুত্ব দিয়ে তাকে প্রতিযোগিতা থেকে বাদ রেখেছেন। 

এ ছাড়া ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজের মিস ইউনিভার্স স্বপ্ন থেকে সরে দাঁড়িয়েছেন ফ্রান্সের সামুদ্রিক অঞ্চল সেন্ট মার্টিনের ম্যাডলি মারিয়ান। আর কোনো বিশেষ কারণ না জানিয়েই আসর ছেড়েছেন মালদ্বীপের আমিনাত ইউইন মোহাম্মদ এবং মরক্কোর সারা আল্লালি। 

সব মিলিয়ে একসঙ্গে এতগুলো দেশের অনুপস্থিতি ও সুন্দরীদের বিদায়ের কারণে এবারের মিস ইউনিভার্স শুরু থেকেই ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। 

 

 

কিউএনবি/আয়শা/১২ নভেম্বর ২০২৬,/বিকাল ৫:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit