বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম
এমপি নুসরাতের বাড়িতে হামলার ঘটনায় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই বিতর্কে মিস ইউনিভার্স, প্রতিযোগিতা থেকে বাদ ১৫ দেশের সুন্দরী সৌদি আরবের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নতুন করে কেন আলোচনায়? মক্কায় আছড়ে পড়ল দুটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন পাকিস্তানের কাছে বড় হারে বিদায় বাংলাদেশের হুতিদের অবরোধে টিকাদান ব্যাহত, দশ মাসে ইয়েমেনের তাইজে হামে ২৬ মৃত্যু এক দানা লবণ কেটে আট টুকরা, অবাক নেটপাড়া ‘তথ্য কমিশন শক্তিশালী হলে সরকার গণতন্ত্রের পথে হাঁটবে’ নিজ প্রতিষ্ঠানের নারী কর্তার সঙ্গেও এনভিডিয়া প্রধানের ‌‘পরকীয়া’, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

ডেস্ক নিউজ : যুক্তরাষ্ট্রের ডলারের শক্তিশালী অবস্থান এবং দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার আরও বাড়ানোর আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দাম টানা তৃতীয় দিনের মতো কমেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) লেনদেনের শুরুতে মূল্যবান এই ধাতুর দাম নেমে এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়।

স্যাক্সো ব্যাংকের পণ্যবাজার কৌশল বিভাগের প্রধান ওলে হ্যানসেন বলেন, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি অব্যাহত থাকা এবং ফেডের কয়েকজন কর্মকর্তার সুদের হার বাড়ানোর পক্ষে কঠোর মন্তব্যের কারণে বিক্রেতারা সক্রিয় হয়েছেন। এতে স্বর্ণের দাম কমে গুরুত্বপূর্ণ সমর্থনমূল্য ৩ হাজার ৯৭০ ডলারের কাছাকাছি নেমেছে।

তিনি বলেন, প্রত্যাশার চেয়ে বেশি মূল্যস্ফীতির তথ্য প্রকাশের পর আগামী ডিসেম্বরে ফেডের নীতিনির্ধারণী কমিটির বৈঠকে সুদের হার ৫০ ভিত্তি পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা বেড়েছে। যদিও জ্বালানির দাম সম্প্রতি উল্লেখযোগ্যভাবে কমেছে, যা আগামী মাসগুলোতে মূল্যস্ফীতির চাপ কমাতে সহায়তা করতে পারে।

মঙ্গলবার প্রকাশিত তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে অক্টোবরে ভোক্তা মূল্য প্রত্যাশার চেয়ে বেশি বেড়েছে। এতে ডলারের দর ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে ওঠে। একই সঙ্গে ফেড সুদের হার আরও বাড়াতে পারে—এমন প্রত্যাশায় বিনিয়োগকারীরা বাজি বাড়িয়েছেন।

শিকাগো মারকেন্টাইল এক্সচেঞ্জের ফেডওয়াচ সূচকের তথ্য অনুযায়ী, বাজারে এখন ডিসেম্বরে সুদের হার ২৫ ভিত্তি পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা ৮৯ শতাংশ ধরা হচ্ছে। অন্যদিকে ৫০ ভিত্তি পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা মূল্যস্ফীতির তথ্য প্রকাশের আগে শূন্য থাকলেও এখন বেড়ে ১১ শতাংশে দাঁড়িয়েছে।

সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে সোনাকে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয়। তবে সুদের হার বাড়লে সুদবিহীন সম্পদ হওয়ায় স্বর্ণের আকর্ষণ কমে যায়। পাশাপাশি ডলারের দাম বাড়লে অন্য মুদ্রার ক্রেতাদের জন্য সোনা কেনা ব্যয়বহুল হয়ে পড়ে, যা দাম কমার চাপ তৈরি করে।

সুদের হারের ভবিষ্যৎ গতিপথ সম্পর্কে আরও ধারণা পেতে বিনিয়োগকারীরা এখন শুক্রবার প্রকাশিত হতে যাওয়া যুক্তরাষ্ট্রের উৎপাদক মূল্যস্ফীতির তথ্যের অপেক্ষায় রয়েছেন।

এদিকে বুধবার ব্যাংক অব ইংল্যান্ডের নীতিনির্ধারক মেগান গ্রিন বলেন, মজুরি বৃদ্ধির হার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে আটকে থাকা এবং প্রতিষ্ঠানগুলোর সেই বাড়তি ব্যয় পণ্যের দামে যুক্ত করার ঝুঁকি ঠেকাতে আগেভাগেই মুদ্রানীতি কঠোর করা প্রয়োজন।

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট মার্কেটে প্রতি আউন্স রুপার দাম ১ দশমিক ৩ শতাংশ কমে ৫০ ডলার ৯৯ সেন্টে নেমেছে। আর প্যালাডিয়ামের দাম কমেছে শূন্য দশমিক ২ শতাংশ। প্রতি আউন্সের দাম দাঁড়িয়েছে ১ হাজার ২৫ ডলার ৮১ সেন্টে। এর আগে বুধবার প্যালাডিয়ামের দাম ২২ অক্টোবরের পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল।

সূত্র: রয়টার্স

 

 

কিউএনবি/আয়শা/১২ নভেম্বর ২০২৬,/বিকাল ৫:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit