বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ, সব মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হবে: ইরানের হুঁশিয়ারি আটোয়ারীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ে জটিলতা ! ৩১ শিক্ষক-কর্মচারীর পাঁচ মাস ধরে বেতন বন্ধ !! নুসরাত আপনি একা নন, আমরা আপনার সাথে আছি: তাসনিম জারা কয়েকদিন ধরেই ‘থ্রেট কল’ আসছিল নুসরাতের ফোনে পার্বত্য এলাকায় সাংবিধানিক অধিকার নিশ্চিতের দাবিতে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন। এমপি নুসরাতের বাড়িতে হামলার ঘটনায় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই বিতর্কে মিস ইউনিভার্স, প্রতিযোগিতা থেকে বাদ ১৫ দেশের সুন্দরী সৌদি আরবের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নতুন করে কেন আলোচনায়? মক্কায় আছড়ে পড়ল দুটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

এমপি নুসরাতের বাড়িতে হামলার ঘটনায় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

ডেস্ক নিউজ : কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা পেট্রল বোমা নিক্ষেপ করে বাড়িটিতে আগুন দিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এ ঘটনায় বাড়ির আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (১১ নভেম্বর) রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডাংমড়কা এলাকায় এ ঘটনা ঘটে। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজেই বিষয়টি জানান নুসরাত তাবাসসুম। বিষয়টি বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে উত্থাপিত হয়।

বিষয়টি সংসদে উত্থাপন করে বিরোধী দলের চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম জানতে চান, ঘটনার পরপরই কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাবি করেছেন, সেখানে পেট্রোল বোমা হামলার কোনো আলামত পাওয়া যায়নি। অথচ ঘটনাস্থলে কোনো ফরেনসিক দলই যায়নি। সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমা মেরে আগুন দেওয়ার পরও আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নেই বলা যাবে কিনা?

এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, যেই বাড়িতে আগুন লেগেছে সেই বাড়িতে কেউ থাকতো না, নুসরাতের বাবা-মা আরেকটি বাড়িতে ছিলেন। আগুন লাগা বাড়িতে শুধু দুইটা ছাগল ছিল এবং অন্যান্য জিনিসপত্র ছিল। মন্ত্রী বলেন, এমপি নুসরাতের বাড়িতে আগুন লেগেছে, নাকি লাগানো হয়েছে- তা খতিয়ে দেখতে বিজিবি, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন যৌথভাবে তদন্ত করছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তবে প্রাথমিকভাবে পেট্রল বোমা বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি। পরিত্যক্ত বাড়ি ও বৈদ্যুতিক ওয়্যারিং পুরাতন হওয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে প্রাথমিক তদন্তে পাওয়া গেছে।

 

 

কিউএনবি/আয়শা/১২ নভেম্বর ২০২৬,/বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit