শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম

মালয়েশিয়া থেকে ৫৬৮ কর্মীর চাহিদাপত্র এসেছে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৪৪ Time View

ডেস্ক নিউজ : মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া এগিয়ে চলছে। এখন পর্যন্ত দেশটি থেকে ৫৬৮ জন কর্মীর চাহিদাপত্র এসেছে। নিয়োগকর্তাদের সহযোগিতা পেলে আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানো সম্ভব হবে বলে জানিয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।

বৃহস্পতিবার সকালে মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর সার্বিক কার্যক্রম নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মো. রাশেদুল হক।

তিনি বলেন, ‘এখন পর্যন্ত মালয়েশিয়া থেকে ৫৬৮টি চাহিদাপত্র এসেছে। এ ক্ষেত্রে কর্মী নিয়োগের বিষয়ে নিয়োগকর্তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তাদের পছন্দ অনুযায়ী কর্মী নিয়োগ করা হবে।’

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক জানান, নিয়োগকর্তারা সহযোগিতা করলে ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশ মালয়েশিয়ায় কর্মী পাঠাতে প্রস্তুত।

এদিকে মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় কোনো ধরনের অনৈতিক লেনদেনের প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন রাশেদুল হক।

কিউএনবি/অনিমা/১২ নভেম্বর ২০২৬,/দুপুর ১:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit