বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ওয়েট অ্যান্ড সি ডা. শফিকুর রহমান: রাশেদ খান ইউরোপের যেসব দেশে হামলা চালাতে পারে ইরান সেদিন বারিধারা কার দরবারে হাজিরা দিয়েছিলেন, জামায়াত আমিরের উদ্দেশে প্রশ্ন ইসরাইলের পাশে থাকা পুরনো মিত্ররা কেন মুখ ফিরিয়ে নিচ্ছে? নেতানিয়াহু ক্ষমতায় থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে না: ইসরাইলি এমপি জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজানের বাকি কত দিন? পশ্চিম প্রশান্ত মহাসাগরে চীনের সামরিক তৎপরতা, সতর্ক অবস্থানে তাইওয়ান প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক ‘অর্থনৈতিক চাপে কাবু হলেও যুক্তরাষ্ট্রের কাছে মাথা নোয়াবে না ইরান’ রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন সেনা কর্মকর্তা গ্রেফতার

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজানের বাকি কত দিন?

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১৫ Time View

ডেস্ক নিউজ : দেশের আকাশে পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। বুধবার (১১ নভেম্বর) থেকে এ মাসের গণনা শুরু হচ্ছে। হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, জমাদিউস সানি বছরের ষষ্ঠ মাস। এর পরের সপ্তম মাস রজব এবং অষ্টম মাস শাবান। এই দুই মাস পেরিয়ে নবম মাস হিসেবে শুরু হয় পবিত্র রমজান। মুসলিমদের কাছে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস হিসেবে পরিচিত রমজানের অপেক্ষায় রয়েছেন ধর্মপ্রাণ মুসলমানেরা।

চন্দ্রবর্ষের হিসাব অনুযায়ী, প্রতিটি হিজরি মাস সাধারণত ২৯ অথবা ৩০ দিনের হয়। সেই হিসাবে জমাদিউস সানি, রজব ও শাবান মাস পেরিয়ে রমজান শুরু হবে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের জ্যোতির্বিজ্ঞানের তথ্য বিশ্লেষণ অনুযায়ী, মধ্যপ্রাচ্যে আগামী ২৮ ফেব্রুয়ারি প্রথম রোজা শুরুর সম্ভাবনার কথা বলা হয়েছে।

দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে সাধারণত মধ্যপ্রাচ্যের এক দিন পর চাঁদ দেখা যায়। সে হিসাবে বাংলাদেশে আগামী ১ বা ২ মার্চ পবিত্র রমজান শুরু হতে পারে। তবে রমজান শুরুর চূড়ান্ত তারিখ নির্ভর করবে চাঁদ দেখার ওপর। এ বিষয়ে যথাসময়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

 

 

কিউএনবি/আয়শা/১১ নভেম্বর ২০২৬,/রাত ১০:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit