বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ওয়েট অ্যান্ড সি ডা. শফিকুর রহমান: রাশেদ খান ইউরোপের যেসব দেশে হামলা চালাতে পারে ইরান সেদিন বারিধারা কার দরবারে হাজিরা দিয়েছিলেন, জামায়াত আমিরের উদ্দেশে প্রশ্ন ইসরাইলের পাশে থাকা পুরনো মিত্ররা কেন মুখ ফিরিয়ে নিচ্ছে? নেতানিয়াহু ক্ষমতায় থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে না: ইসরাইলি এমপি জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজানের বাকি কত দিন? পশ্চিম প্রশান্ত মহাসাগরে চীনের সামরিক তৎপরতা, সতর্ক অবস্থানে তাইওয়ান প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক ‘অর্থনৈতিক চাপে কাবু হলেও যুক্তরাষ্ট্রের কাছে মাথা নোয়াবে না ইরান’ রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন সেনা কর্মকর্তা গ্রেফতার

ইসরাইলের পাশে থাকা পুরনো মিত্ররা কেন মুখ ফিরিয়ে নিচ্ছে?

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এক শতাব্দীরও বেশি সময় আগে ঐতিহাসিক ‘বেলফোর ঘোষণা’র মাধ্যমে যে ব্রিটেন ফিলিস্তিনের মাটিতে ইসরাইল রাষ্ট্র গঠনের পথ সুগম করেছিল, সেই ব্রিটেনের নাগরিক সমাজই আজ ইসরাইলকে বিশ্বশান্তির জন্য চরম হুমকি হিসেবে মনে করছে। দেশটির ন্যাশনাল সেন্টার ফর সোশ্যাল রিসার্চের সাম্প্রতিক এক জরিপ অনুযায়ী, ৭৭ শতাংশেরও বেশি ব্রিটিশ নাগরিক এখন ইসরাইলকে আন্তর্জাতিক শান্তির জন্য বিপজ্জনক বলে মনে করেন। 

এমনকি তাদের অন্যতম প্রধান সমর্থনকারী দেশ যুক্তরাষ্ট্রকেও সিংহভাগ ব্রিটিশ নাগরিক বিশ্বশান্তির জন্য হুমকি হিসেবে দেখছেন। ফলে দশকের পর দশক ধরে পশ্চিমা বিশ্বশক্তিগুলোর ওপর ভর করে টিকে থাকা ইসরাইলের আন্তর্জাতিক বৈধতা আজ গভীর সংকটের মুখে।

১৯১৭ সালে তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার বেলফোরের ঘোষণার মাধ্যমে যে প্রক্রিয়ার সূচনা হয়েছিল, পরবর্তীতে ব্রিটিশ শাসন আমলে তা একটি স্বাধীন ইহুদি রাষ্ট্র গঠনের আইনি ও রাজনৈতিক ভিত্তি তৈরি করে দেয়। তবে একশ বছর পর এসে সেই ব্রিটিশ জনমতেই তৈরি হয়েছে এক অভূতপূর্ব বৈপরীত্য। কেবল ফিলিস্তিনে দীর্ঘদিনের অবৈধ দখলদারিত্বই নয়, বরং গাজায় ইসরাইলের সাম্প্রতিক নজিরবিহীন ভয়াবহ সামরিক অভিযান, ব্যাপক বেসামরিক প্রাণহানি ও অবকাঠামো ধ্বংসের চিত্র এই জনমতকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে। ইতোমধ্যে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এবং জাতিসংঘের তদন্ত কমিশন ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও গণহত্যার মতো গুরুতর অভিযোগ তুলে ধরেছে।

ব্রিটিশ নাগরিকদের এই মনোভাব কেবল গাজার সংকটের কারণে নয়; ফিলিস্তিনিদের মৌলিক অধিকার খর্ব করা, লেবানন ও সিরিয়ায় হামলা সম্প্রসারণ এবং মধ্যপ্রাচ্যের সার্বিক নিরাপত্তা ঝুঁকিতে ফেলার সার্বিক নীতির বিরুদ্ধে একটি স্থায়ী প্রতিক্রিয়া। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, সাধারণ মানুষের এই তীব্র বিরোধিতা পশ্চিমা সরকারগুলোর নীতিতে রাতারাতি বড় পরিবর্তন না আনলেও, রাজনৈতিক অঙ্গনে তেল আবিবকে অন্ধভাবে সমর্থন জানানোর চাপ বহুগুণ বাড়িয়ে দিয়েছে। শক্তিশালী দেশের ঐতিহাসিক চুক্তি বা রাজনৈতিক আশ্রয় দিয়ে কোনো রাষ্ট্রের অমর বৈধতা অর্জন করা সম্ভব নয়; ইসরাইল আজ যে বৈশ্বিক জনরোষের মুখোমুখি দাঁড়িয়েছে, তা তারই প্রমাণ দিচ্ছে।

সূত্র: মেহের নিউজ

 

 

কিউএনবি/আয়শা/১১ নভেম্বর ২০২৬,/রাত ১০:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit