বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ইসরাইলের পাশে থাকা পুরনো মিত্ররা কেন মুখ ফিরিয়ে নিচ্ছে? নেতানিয়াহু ক্ষমতায় থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে না: ইসরাইলি এমপি জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজানের বাকি কত দিন? পশ্চিম প্রশান্ত মহাসাগরে চীনের সামরিক তৎপরতা, সতর্ক অবস্থানে তাইওয়ান প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক ‘অর্থনৈতিক চাপে কাবু হলেও যুক্তরাষ্ট্রের কাছে মাথা নোয়াবে না ইরান’ রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন সেনা কর্মকর্তা গ্রেফতার কুমিল্লায় মা-মেয়েকে ধর্ষণ ও হত্যা: আসামি মোবারকের মৃত্যুদণ্ড ট্রাম্পের কায়দায় অভিবাসী তাড়াতে চায় ইউরোপের এক দেশ পাকিস্তানে তেল-গ্যাসের বিশাল মজুত আবিষ্কার

রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন সেনা কর্মকর্তা গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যে থাকা অবস্থায় রাশিয়ার পক্ষে গোপনে তথ্য পাচারের অভিযোগে মার্কিন সামরিক বাহিনীর এক জ্যেষ্ঠ সদস্যকে আটক করেছে ব্রিটিশ পুলিশ। কাউন্টার টেররিজম বা সন্ত্রাসবিরোধী বিভাগের দীর্ঘ তদন্তের পর গ্লৌচেস্টার শহরের কাছ থেকে ৪১ বছর বয়সি ওই সেনাসদস্যকে গ্রেফতার করা হয়। 

লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ব্রিটেনের ২০২৩ সালের ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টের দুটি ধারায় তার বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে একটি ধারা হলো সুরক্ষিত কোনো গোপন তথ্য সংগ্রহ করা বা ফাঁস করা এবং অন্যটি হলো কোনো বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহযোগিতা করা। বর্তমানে গ্লৌচেস্টারশায়ারের দুটি নির্দিষ্ট স্থানে জোরেশোরে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারী কর্মকর্তারা।

আটক হওয়া ওই মার্কিন সেনা কর্মকর্তা গ্লৌচেস্টারশায়ারের ইনসওয়ার্থ এলাকায় অবস্থিত ইমজিন ব্যারাকে কর্মরত ছিলেন। এই ব্যারাকটি মূলত ন্যাটোর অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত অপারেশনাল ঘাঁটি ‘অ্যালাইড র‍্যাপিড রিয়াকশন কর্পস’ (এআরআরসি)-এর সদর দপ্তর হিসেবে পরিচিত। নতুন ব্রিটিশ নিরাপত্তা আইন অনুযায়ী, পুলিশ তাকে কোনো আনুষ্ঠানিক অভিযোগ ছাড়াই ১৪ দিন পর্যন্ত নিজেদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করার সুযোগ পাচ্ছে। ব্রিটিশ আইনি নিয়ম অনুযায়ী, আদালতে আনুষ্ঠানিক অভিযোগ গঠন না হওয়া পর্যন্ত পুলিশ সাধারণত কোনো সন্দেহভাজনের নাম প্রকাশ করে না।

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর যৌথ ও ঘনিষ্ঠ প্রচেষ্টার ফলেই এই রুদ্ধদ্বার তদন্ত ও সফল গ্রেফতার সম্ভব হয়েছে বলে জানিয়েছেন ব্রিটিশ কাউন্টার টেররিজম পুলিশের জ্যেষ্ঠ সমন্বয়ক ভিকি ইভান্স। তিনি এই অভিযোগগুলোকে অত্যন্ত উদ্বেগের বলে উল্লেখ করে জানান, দুই দেশের যৌথ দল যেকোনো মূল্যে জাতীয় নিরাপত্তা বিঘ্নিতকারী তৎপরতা কঠোরভাবে দমন করবে। তবে এই মামলার সঙ্গে অন্য কোনো চলমান সন্ত্রাসবিরোধী তদন্তের যোগসূত্র নেই বলে পুলিশ নিশ্চিত করেছে।

ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে মার্কিন যুক্তরাষ্ট্রও। এফবিআইয়ের পরিচালক ক্যাশ প্যাটেল সাফ জানিয়ে দিয়েছেন, দেশের সঙ্গে করা শপথ ভঙ্গ করে যারা জাতীয় নিরাপত্তা বিপন্ন করে, তাদের প্রতি কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে ইউএস আর্মি কাউন্টার ইন্টেলিজেন্স কমান্ডের ব্রিগেডিয়ার জেনারেল শান স্টিনচন মন্তব্য করেছেন যে, অত্যন্ত সংবেদনশীল তথ্যের নাগাল পাওয়া একজন জ্যেষ্ঠ কর্মকর্তার এ ধরনের কর্মকাণ্ড অভ্যন্তরীণ হুমকি কতটা বাস্তব ও ভয়ংকর হতে পারে তারই এক নির্মম স্মরণ করিয়ে দেয়।

যুক্তরাজ্যের মাটিতে কোনো মার্কিন সেনাসদস্যের বিরুদ্ধে বিদেশি শক্তির হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহের ঘটনা এটিই প্রথম বলে ধারণা করা হচ্ছে। তবে সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যে এ ধরনের রুশ সংযোগযুক্ত আটকের ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই লন্ডন ও মস্কোর মধ্যকার কূটনৈতিক সম্পর্ক ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। ঐতিহাসিকভাবেও এর আগে লন্ডনের মাটিতে আলেকজান্ডার লিভভিনেকো কিংবা সের্গেই স্ক্রিপালের মতো ব্যক্তিদের ওপর রুশ গোয়েন্দা সংশ্লিষ্ট বিষ প্রয়োগের মতো চাঞ্চল্যকর ঘটনা ঘটেছিল।

সূত্র: আল-জাজিরা

 

 

কিউএনবি/আয়শা/১১ নভেম্বর ২০২৬,/রাত ১০:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit