বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম
আরব দলগুলোর সমর্থনে সরকার গঠন হলে ইসরাইলে গৃহযুদ্ধের হুঁশিয়ারি আইএমএফের সঙ্গে আলোচনা চলছে, জানুয়ারিতে হবে অগ্রগতি: অর্থমন্ত্রী নেতানিয়াহুর মতো চেহারাই ‘কাল হলো’ ইরানি ব্যবসায়ীর সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে জামায়াত আমির বললেন, ‘ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না’ মাসে ৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান ট্যুর গাইডকে সাগরে ফেলে দিলেন ইসরাইলি পর্যটক ওয়েট অ্যান্ড সি ডা. শফিকুর রহমান: রাশেদ খান ইউরোপের যেসব দেশে হামলা চালাতে পারে ইরান সেদিন বারিধারা কার দরবারে হাজিরা দিয়েছিলেন, জামায়াত আমিরের উদ্দেশে প্রশ্ন ইসরাইলের পাশে থাকা পুরনো মিত্ররা কেন মুখ ফিরিয়ে নিচ্ছে?

সেদিন বারিধারা কার দরবারে হাজিরা দিয়েছিলেন, জামায়াত আমিরের উদ্দেশে প্রশ্ন

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১৪ Time View

ডেস্ক নিউজ : ‘বিভিন্ন সময়ে ঢাকায় একটি দলের শীর্ষ নেতাদের সঙ্গে বিদেশি বিভিন্ন সংস্থার লোকজনের গোপন বৈঠকের সঙ্গে এই উসকানির কোনো সম্পর্ক আছে কিনা, তা জনগণ জানতে চায়’- বুধবার (১১ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের এমন বক্তব্যের জবাবে বিরোধী দলের নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান সেই দলটি কে?- তা জানতে চেয়েছেন। 

জামায়াত আমির আরও বলেন, আমরা কোনো এজেন্সির সঙ্গে বসবো কেন? আমরা একটা রাজনৈতিক দল, আমরা বসবো রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে, বন্ধুদের সঙ্গে—যদি কোনো জায়গায় বন্ধু থাকে। আমরা এজেন্সির সঙ্গে বসার তো কোনো প্রশ্নই ওঠে না। বরঞ্চ আমাদের নামে যারা বলছেন, ডকুমেন্ট আছে, তারা দেশে-বিদেশে এজেন্সির সঙ্গে বসেছেন। এজেন্সির দেশে গিয়ে এজেন্সির সামনে দুঃখ প্রকাশ করেছেন, পাবলিকলি এসে বলেছেন যে, আমাদের দলের অতীত এই দেশনীতি ছিল ভুল, ভবিষ্যতে আমরা এই ভুল আর করব না। দ্যাট ওয়াজ পাবলিক স্টেটমেন্ট। মেহেরবানি করে আয়নায় নিজেদের চেহারা দেখাটাই উত্তম হবে। যথেষ্ট হবে। 

সংসদে জামায়াত আমিরের দেওয়া বক্তব্যের পরই রাত ৮টা ১০ মিনিটে নিজের ফেসবুকে একটি পোস্ট দেন সাংবাদিক জুলকারনাইন সায়ের। সেই পোস্টে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে কয়েকটি প্রশ্ন করেছেন তিনি। বুধবার (১১ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে সায়ের লেখেন, শফিক সাহেব, চলুন হয়ে যাক স্মৃতিশক্তির একটা ছোট্ট পরীক্ষা! ১৬ সেপ্টেম্বর ২০২৬ (বুধবার), দুপুর ১১টা ৫০ থেকে ১২টা ৫০—সেক্রেটারি জেনারেল পরওয়ার আর সহকারী সেক্রেটারি জেনারেল মাসুম সেদিন বারিধারার ১ নম্বরে কার দরবারে হাজিরা দিয়েছিলেন?

তিনি আরও লেখেন, ভদ্রলোকের ভিজিটিং কার্ডে যদিও লেখা ‘কূটনীতিক’, তবে কার্ডের নিচে আসলে কী লেখা, সেটা আপনার চেয়ে ভালো আর কে জানে! ও হ্যাঁ, হঠাৎ গাড়ি বদলের শখ জাগল কেন? বাশার সাহেবের গাড়ি থেকে নেমে সোজা উবার চালক বাবুল সাহেবের গাড়িতে! গাড়ির তেল ফুরিয়েছিল নাকি গ্যাস, নাকি এসি নষ্ট হয়েছিল?কূটনীতিকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মানুষ ফুল নিয়ে যায়, মিষ্টি নিয়ে যায়। গাড়ি বদলে বদলে যায়, এমনটা তো সাধারণত সিনেমায় দেখি, তাও গোয়েন্দা সিনেমায় বা পরকীয়া বিষয়ক ঘটনায়। কৌতূহলী মনের প্রশ্ন— উবার চালক বাবুল সাহেবকে অন্তত পাঁচ তারকা রেটিংটা দিয়েছিলেন তো?

 

 

কিউএনবি/আয়শা/১১ নভেম্বর ২০২৬,/রাত ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit