বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম
শ্রীলঙ্কাকে গোলবন্যায় ভাসিয়ে গ্রুপসেরা বাংলাদেশ বলিউড তারকাদের ভিড় এড়ানোর পরামর্শ পুলিশের সুন্দরবনে কমছে, বাজারে বাড়ছে ‘খাঁটি’ মধুর বাণিজ্য উচ্চমাধ্যমিকের সনদ অবৈধ, ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের পদত্যাগ ডাবল সেঞ্চুরির পুরস্কার পেলেন হৃদয় আরব দলগুলোর সমর্থনে সরকার গঠন হলে ইসরাইলে গৃহযুদ্ধের হুঁশিয়ারি আইএমএফের সঙ্গে আলোচনা চলছে, জানুয়ারিতে হবে অগ্রগতি: অর্থমন্ত্রী নেতানিয়াহুর মতো চেহারাই ‘কাল হলো’ ইরানি ব্যবসায়ীর সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে জামায়াত আমির বললেন, ‘ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না’ মাসে ৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান

আরব দলগুলোর সমর্থনে সরকার গঠন হলে ইসরাইলে গৃহযুদ্ধের হুঁশিয়ারি

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের পার্লামেন্ট নেসেটে নতুন সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান চলাকালে বাইরে বিক্ষোভ সমাবেশ করেছে কয়েকশ উগ্র ডানপন্থী ইসরাইলি। ইয়াসার দলের নেতা গাদি আইজেনকোটের নেতৃত্বে আরবি দলগুলোর সমর্থনে সরকার গঠনের সম্ভাব্য উদ্যোগের তীব্র প্রতিবাদ জানান তারা। আরিয়েল ও ডানপন্থী ‘ইম তিরতু’ সংগঠনের আয়োজিত এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা সতর্ক করে বলেছেন, সন্ত্রাসী হিসেবে আখ্যা দেওয়া আরব দলগুলোর সহায়তায় কোনো সরকার গঠিত হলে দেশে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়তে পারে।

মঙ্গলবার (১০ নভেম্বর) জেরুজালেমে নেসেটের বাইরে অনুষ্ঠিত এই বিক্ষোভে বিক্ষোভকারীরা ‘আমরা একটি ইহুদি রাষ্ট্র চাই’ এবং ‘সন্ত্রাসীদের নিয়ে কোনো সরকার গঠন করা যাবে না’ বলে স্লোগান দেন। তাদের দাবি, জয়েন্ট লিস্ট এবং রাম-এর মতো আরবি দলগুলোর সমর্থন নিয়ে গঠিত যেকোনো সরকার হবে সম্পূর্ণ অবৈধ ও দেশের ইহুদি চরিত্রের পরিপন্থী। বিক্ষোভকারীদের একজন হুশিয়ারি দিয়ে বলেন, যে দলগুলো তাদের সন্তানদের ওপর গুলি চালানো গোষ্ঠীগুলোকে সমর্থন করে, তাদের ভোটে সরকার তৈরি হলে রাজপথে সরাসরি গৃহযুদ্ধ শুরু হবে।

অন্যদিকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নেসেটে দেওয়া এক ভাষণে একইভাবে আরব দলগুলোকে ‘সন্ত্রাসের সমর্থক’ হিসেবে অভিহিত করে তাদের সরকার গঠনের বাইরে রাখার আহ্বান জানান। যদিও জয়েন্ট লিস্ট এবং রাম দল দুটি নেতানিয়াহুর এই অভিযোগ পুরোপুরি প্রত্যাখান করেছে। জয়েন্ট লিস্টের এমপি আহমদ তিবি এবং রাম-এর নেতারা পাল্টা জবাবে জানান, ডানপন্থী নেতা ইতামার বেন গভির নিজেই একমাত্র সাজাপ্রাপ্ত সন্ত্রাসী সমর্থক, তাই তাদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যেপ্রণোদিত।

বর্তমানে প্রেসিডেন্ট আইজাক হারজোগ গাদি আইজেনকোটকে নতুন সরকার গঠনের প্রথম সুযোগ দিলেও তা বাস্তবায়নের পথ বেশ কঠিন। কারণ জয়েন্ট লিস্ট ও রাম-এর ১৯ জন সংসদ সদস্যের প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থন ছাড়া আইজেনকোটের জোটের একক সংখ্যাগরিষ্ঠতা নেই। আবার অন্যদিকে আরব দলগুলোর সহায়তায় সংখ্যালঘু সরকার গঠনেও আইজেনকোটের নিজস্ব রাজনৈতিক শিবিরের ভেতর তীব্র বিরোধিতা রয়েছে, যা ইসরাইলের রাজনীতিতে চরম অনিশ্চয়তা তৈরি করেছে।

সূত্র: টাইমস অব ইসরাইল

 

 

কিউএনবি/আয়শা/১১ নভেম্বর ২০২৬,/রাত ১০:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit