বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম
শ্রীলঙ্কাকে গোলবন্যায় ভাসিয়ে গ্রুপসেরা বাংলাদেশ বলিউড তারকাদের ভিড় এড়ানোর পরামর্শ পুলিশের সুন্দরবনে কমছে, বাজারে বাড়ছে ‘খাঁটি’ মধুর বাণিজ্য উচ্চমাধ্যমিকের সনদ অবৈধ, ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের পদত্যাগ ডাবল সেঞ্চুরির পুরস্কার পেলেন হৃদয় আরব দলগুলোর সমর্থনে সরকার গঠন হলে ইসরাইলে গৃহযুদ্ধের হুঁশিয়ারি আইএমএফের সঙ্গে আলোচনা চলছে, জানুয়ারিতে হবে অগ্রগতি: অর্থমন্ত্রী নেতানিয়াহুর মতো চেহারাই ‘কাল হলো’ ইরানি ব্যবসায়ীর সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে জামায়াত আমির বললেন, ‘ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না’ মাসে ৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান

উচ্চমাধ্যমিকের সনদ অবৈধ, ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের পদত্যাগ

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সুপ্রিম কোর্ট উচ্চমাধ্যমিকের সনদ অবৈধ ঘোষণা করার পর পদত্যাগপত্র জমা দিয়েছেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান রাকাবুমিং রাকা। তার এক সহযোগীর বরাতে বুধবার (১১ নভেম্বর) এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

জিবরানের পদত্যাগের কারণে প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তোকে ক্ষমতায় আনতে সহায়তাকারী রাজনৈতিক জোটে আরও টানাপোড়েন সৃষ্টি হতে পারে।

২০২৪ সালের নির্বাচনী প্রচারের সময় ব্যবহার করা জিবরানের উচ্চমাধ্যমিকের সনদ অবৈধ বলে রায় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। এর পরই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।

আদালতের এ রায়ের পর জিবরানকে অভিশংসনের প্রক্রিয়া শুরুর পথ তৈরি করতে পারে—এমন একটি সংসদীয় উদ্যোগের পক্ষে সমর্থন জানিয়েছেন ১০০ জনের বেশি আইনপ্রণেতা।

তবে প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো আনুষ্ঠানিকভাবে জিবরানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন কি না, তা এখনো স্পষ্ট নয়।

জিবরান দেশটির সাবেক প্রেসিডেন্ট জোকো উইদোদোর (জোকোই) বড় ছেলে। ২০২৪ সালের নির্বাচনে একসময়কার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী প্রবোওকে সমর্থন দিয়েছিলেন জোকোই। ওই নির্বাচনে জয়ী হয়ে প্রেসিডেন্ট হন প্রবোও।

তবে নির্বাচনের পর থেকে দুই নেতার মধ্যে দূরত্ব বেড়েছে। গিবরানের পদত্যাগের ঘটনা তাদের মধ্যকার রাজনৈতিক সমীকরণে নতুন করে চাপ সৃষ্টি করতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/১১ নভেম্বর ২০২৬,/রাত ১০:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit