বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম
‘অর্থনৈতিক চাপে কাবু হলেও যুক্তরাষ্ট্রের কাছে মাথা নোয়াবে না ইরান’ রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন সেনা কর্মকর্তা গ্রেফতার কুমিল্লায় মা-মেয়েকে ধর্ষণ ও হত্যা: আসামি মোবারকের মৃত্যুদণ্ড ট্রাম্পের কায়দায় অভিবাসী তাড়াতে চায় ইউরোপের এক দেশ পাকিস্তানে তেল-গ্যাসের বিশাল মজুত আবিষ্কার বিশ্ববাজারে বাড়ছে পাটের কদর, রপ্তানি বেড়েছে ২৫ শতাংশ ভূমি অফিসে দালাল নির্ভরতা ও হয়রানি বন্ধে নতুন ব্যবস্থার কথা জানালেন মন্ত্রী শ্রীলংকাকে ৪ গোলে হারিয়ে গ্রুপ সেরা বাংলাদেশ ইরান যুদ্ধ ‘শেষ’, ঘোষণা ট্রাম্পের রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির

ভূমি অফিসে দালাল নির্ভরতা ও হয়রানি বন্ধে নতুন ব্যবস্থার কথা জানালেন মন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View

ডেস্ক নিউজ : ভূমি অফিসে দালাল নির্ভরতা, দুর্নীতি ও নাগরিক হয়রানি বন্ধে কেন্দ্রীয়ভাবে অভিযোগ ব্যবস্থাপনা টিম গঠন করেছে ভূমি মন্ত্রণালয়। এ টিমের মাধ্যমে ভূমিসেবার মান, অনিয়ম ও অভিযোগ নিষ্পত্তির অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। 

পাশাপাশি জেলা থেকে ইউনিয়ন পর্যায়ের ভূমি অফিসগুলোর জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করতে ড্যাশবোর্ড ভিত্তিক তদারকি ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদে সিলেট-২ আসনের সরকারি দলের সংসদ সদস্য মোছা. তাহসিনা রুশদীর তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু এ তথ্য জানান।

ভূমিমন্ত্রী বলেন, ভূমি উন্নয়ন কর, নামজারি ও খতিয়ানসহ বিভিন্ন ভূমিসেবা অনলাইনে দেওয়ার পাশাপাশি অটোমেটেড ভূমিসেবা সম্প্রসারণের কার্যক্রম অব্যাহত রয়েছে। মাঠ পর্যায়ে দালাল নির্ভরতা ও নাগরিক হয়রানি বন্ধে মন্ত্রণালয়ে কেন্দ্রীয় অভিযোগ ব্যবস্থাপনা টিম গঠন করা হয়েছে। এ টিম নিয়মিত সেবার মান ও কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করছে। নাগরিকদের অভিযোগ গ্রহণ, পর্যালোচনা, সংশ্লিষ্ট দপ্তর বা কর্মকর্তার কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো এবং অভিযোগ নিষ্পত্তির অগ্রগতিও তদারকি করছে।

তিনি জানান, অনিয়ম, দুর্নীতি, হয়রানি ও সেবা পেতে অযৌক্তিক বিলম্বের অভিযোগ পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। নাগরিকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তি এবং ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের কারিগরি সহায়তা দিতে ‘ভূমিসেবায় অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা ও কারিগরি সহায়তা সিস্টেম’ চালু করা হয়েছে। এর মাধ্যমে অনলাইনে অভিযোগ দাখিল, অভিযোগের অগ্রগতি পর্যবেক্ষণ এবং নিষ্পত্তির তথ্য জানার সুযোগ রয়েছে।

ভূমিমন্ত্রী বলেন, ভূমিসেবা সংক্রান্ত তথ্য, পরামর্শ ও অভিযোগ গ্রহণের জন্য সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা ভূমিসেবা কল সেন্টার চালু রয়েছে। দেশের নাগরিকেরা ১৬১২২ নম্বরে ফোন করে এ সেবা নিতে পারছেন। প্রবাসী বাংলাদেশিদের জন্যও +৮৮০৯৬ ১২৩ ১৬১২২ নম্বরে বিশেষ হটলাইন চালু রয়েছে। এসব হটলাইনে পাওয়া অভিযোগের রেকর্ড সংরক্ষণ করা এবং প্রতিটি অভিযোগ যাচাই করে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়।

তিনি আরও জানান, ভূমি মন্ত্রণালয়ে নাগরিকদের কাছ থেকে সরাসরি বা হার্ড কপি আকারে পাওয়া অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে একটি স্বতন্ত্র শাখা খোলা হয়েছে। এ শাখার মাধ্যমে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে প্রকাশিত ভূমিসেবা সংক্রান্ত অভিযোগের বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মাঠ পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ, হয়রানি বন্ধ ও দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিত করতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ভূমিসেবার সঙ্গে সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা বা কর্মচারী একই কর্মস্থলে তিন বছর বা তার বেশি সময় কর্মরত থাকলে তাদের পর্যায়ক্রমে বদলি করা হচ্ছে।

ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপের মাধ্যমে লোকেশন যাচাইয়ের পাইলটিং কার্যক্রম চলছে। পাশাপাশি ড্যাশবোর্ড ভিত্তিক তদারকির মাধ্যমে জেলা থেকে ইউনিয়ন পর্যায়ের ভূমি অফিসগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, নাগরিকদের ভূমি রাজস্ব ও দেওয়ানি মামলা সংক্রান্ত তথ্য প্রাপ্তিতে হয়রানি বন্ধে ‘ভূমি রাজস্ব মামলা ব্যবস্থাপনা সিস্টেম’ (ল্যান্ড রেভিনিউ কেস ম্যানেজমেন্ট সিস্টেম) চালু করা হয়েছে। ভবিষ্যতে ডিজিটাল ভূমিসেবার কার্যকর বাস্তবায়ন, কেন্দ্রীয় মনিটরিং জোরদার, অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা আরও কার্যকর এবং মাঠ পর্যায়ে বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে দালাল নির্ভরতা ও নাগরিক হয়রানি কমাতে মন্ত্রণালয় কাজ করছে।

 

 

কিউএনবি/আয়শা/১১ নভেম্বর ২০২৬,/রাত ১০:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit