বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্পের কায়দায় অভিবাসী তাড়াতে চায় ইউরোপের এক দেশ পাকিস্তানে তেল-গ্যাসের বিশাল মজুত আবিষ্কার বিশ্ববাজারে বাড়ছে পাটের কদর, রপ্তানি বেড়েছে ২৫ শতাংশ ভূমি অফিসে দালাল নির্ভরতা ও হয়রানি বন্ধে নতুন ব্যবস্থার কথা জানালেন মন্ত্রী শ্রীলংকাকে ৪ গোলে হারিয়ে গ্রুপ সেরা বাংলাদেশ ইরান যুদ্ধ ‘শেষ’, ঘোষণা ট্রাম্পের রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির ইসরাইলে জাতীয় ঐক্যের ডাক নেতানিয়াহুর, ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রস্তাব নাকচ কোন স্বৈরাচারের বীজ আমরা বাংলাদেশ দেখতে চাই না: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ফারইস্টকে উড়িয়ে এবিজি ইউনিভার্সিটি কাপের ফাইনালে ইউল্যাব

ইরান যুদ্ধ ‘শেষ’, ঘোষণা ট্রাম্পের

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ সামরিক দিক থেকে ‘কার্যত শেষ’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধের সমাপ্তির ইঙ্গিত দিলেও ইরানের ওপর নৌ অবরোধ অব্যাহত রাখার কথা জানিয়েছেন তিনি। পরিস্থিতি বদলালে আবারও সামরিক অভিযান শুরুর প্রস্তুতিও রয়েছে যুক্তরাষ্ট্রের।

সোমবার ওয়াশিংটনে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জাসিম আল থানির সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ট্রাম্প। তাঁর ভাষ্য, ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস হয়ে গেছে। প্রতিবেশী দেশগুলোর অনুরোধে আপাতত স্থিতাবস্থা বজায় রাখছে যুক্তরাষ্ট্র।

ট্রাম্প বলেন, সামরিকভাবে ইরান কার্যত শেষ। তবে পরিস্থিতি বদলে গেলে যুক্তরাষ্ট্র যেকোনো পদক্ষেপ নিতে সম্পূর্ণ প্রস্তুত। তিনি আরও জানান, ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ এবং ‘টাস্ক ফোর্স আয়রন গেট’-এর কার্যক্রম অব্যাহত থাকবে। কাতারের প্রধানমন্ত্রী বৈঠকটিকে ইতিবাচক উল্লেখ করে জানান, আঞ্চলিক পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা এগিয়ে নেওয়ার উপায় নিয়ে তাঁদের কথা হয়েছে। যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে কাতার।

তবে ইরানের পক্ষ থেকে ট্রাম্পের বক্তব্যের বিরোধিতা করা হয়েছে। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসেন রেজাই বলেছেন, যুদ্ধ যুক্তরাষ্ট্রকেই বিপর্যস্ত করেছে। অন্যদিকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ভাষ্য, সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমান ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান। তবে ইরান জোর করে কোনো সমঝোতা চাপিয়ে দেওয়া মেনে নেবে না।

যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের কাছে সাতটি শর্ত দিয়েছে ইরান। এর মধ্যে রয়েছে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, বাজেয়াপ্ত তহবিল মুক্ত করা, হরমুজ প্রণালির নতুন নৌপথকে স্বীকৃতি দেওয়া এবং লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর সংঘাত ছড়িয়ে পড়ে মধ্যপ্রাচ্যে। এতে হরমুজ প্রণালির বাণিজ্যিক চলাচল ব্যাহত হয় এবং আন্তর্জাতিক বাণিজ্যে অস্থিরতা তৈরি হয়। সূত্রঃ এপি

 

 

কিউএনবি/আয়শা/১১ নভেম্বর ২০২৬,/রাত ১০:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit