বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম
ভূমি অফিসে দালাল নির্ভরতা ও হয়রানি বন্ধে নতুন ব্যবস্থার কথা জানালেন মন্ত্রী শ্রীলংকাকে ৪ গোলে হারিয়ে গ্রুপ সেরা বাংলাদেশ ইরান যুদ্ধ ‘শেষ’, ঘোষণা ট্রাম্পের রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির ইসরাইলে জাতীয় ঐক্যের ডাক নেতানিয়াহুর, ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রস্তাব নাকচ কোন স্বৈরাচারের বীজ আমরা বাংলাদেশ দেখতে চাই না: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ফারইস্টকে উড়িয়ে এবিজি ইউনিভার্সিটি কাপের ফাইনালে ইউল্যাব জলবায়ু তহবিলে ঋণের বদলে অনুদান চায় বাংলাদেশ: শামা ওবায়েদ পার্বত্য অঞ্চলে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহত: স্বরাষ্ট্রমন্ত্রী দেশ পরিচালনায় তোমাদেরই এগিয়ে আসতে হবে : ডেপুটি স্পীকার

ফারইস্টকে উড়িয়ে এবিজি ইউনিভার্সিটি কাপের ফাইনালে ইউল্যাব

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১৪ Time View

স্পোর্টস ডেস্ক : অপরাজিত থেকেই এবিজি ইউনিভার্সিটি কাপ-২০২৬ এর ফাইনালে উঠেছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। রাজধানীর বসুন্ধরায় আবাসিক এলাকায় অবস্থিত আনভীর ক্রিকেট স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে ৮১ রানের বড় ব্যবধানে হারিয়েছে তারা।

গ্রুপ পর্বে চার ম্যাচের সবকটিতে জেতা ইউল্যাব সেমিফাইনালেও দেখিয়েছে দাপট। টস হেরে আগে ব্যাট করতে নেমে টপ অর্ডারের তিন ব্যাটারের ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ১৮৪ রান সংগ্রহ করে ইউল্যাব। পরে বল হাতেও দাপট দেখায় ইউল্যাব। ১০৩ রানে ফারইষ্টকে অলআউট করে ৮১ রানের জয় পায় ইউল্যাব।

উদ্বোধনী জুটিতে ৭৯ রান যোগ করেন ফারহান জানি ও শাবাব জামিল ফেরদৌস। ৩৪ বলে ৭ চার ও ২ ছক্কায় ৫০ রান করে জানি ফিরলে ভাঙে এই জুটি। এরপর জাকিরুল আহমেদকে নিয়ে দলের রান এগিয়ে নেন ফেরদৌস। ৪৭ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৬৩ রান করে ১৬৭ রানে আউট হন তিনি। অন্য প্রান্তে আক্রমণাত্মক ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন জাকিরুল। ৩৬ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৫৯ রানে অপরাজিত থাকেন তিনি। শেষ দিকে মাহবুব নিলয় ৪ বলে ২ চারে ১০ রান করে অপরাজিত থাকেন। 

ফারইস্টের হয়ে একটি করে উইকেট নেন মেহেদী হাসান ও রাব্বি হাসান। ১৮৫ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ফারইস্ট। ইনিংসের প্রথম ওভারেই ৫ রানে ওপেনার ইমানুর রহমানকে হারায় তারা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। রাব্বি হাসান ১০ বলে ৫, জয় দাস ১ ও মোমিন ইসলাম শূন্য রানে ফিরলে মাত্র ১১ রানেই ৪ উইকেট হারায় ফারইস্ট।

মিডল অর্ডারে মেহেদী হাসান ৬ রান করে ফিরলেও একপ্রান্ত আগলে রাখার চেষ্টা করেন ফাহিম আহাম্মদ।  পরে ফাহিম ২১ বলে ২০ রান করে আউট হলে আরও চাপে পড়ে ফারইস্ট। শেষদিকে মেহেদী হাসান ও জেড হাসান নবম উইকেটে ৩৫ রান যোগ করে ব্যবধান কিছুটা কমান। মেহেদী ১৬ বলে ৫ বাউন্ডারিতে সর্বোচ্চ ২৫ রান করেন। জাহিদ হাসান ২৮ বলে ২২ রানে আউট হন। শেষ পর্যন্ত ১৬.৪ ওভারে ১০৩ রানে অলআউট হয় ফারইস্ট। 

ইউল্যাবের হয়ে আরিফুর রহমান ৩.৪ ওভারে ২ মেডেনসহ মাত্র ৬ রান দিয়ে ২ উইকেট নেন। মাহবুব নিলয়, মাহমুদুল হাসান  রাকিব ও জিসান পরাগও শিকার করেন দুটি করে উইকেট। এছাড়া জাকিরুল আহমেদ একটি উইকেট শিকার করেন। ব্যাটিংয়ের পর বোলিংয়ে দারুণ পারফরম্যান্স করে ম্যাচসেরা হন জাকিরুল আহমেদ। ম্যাচসেরার হাতে পুরস্কার তুলে দেন সাবেক বিসিবি সভাপতি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। 

 

 

কিউএনবি/আয়শা/১১ নভেম্বর ২০২৬,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit