বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম
জলবায়ু তহবিলে ঋণের বদলে অনুদান চায় বাংলাদেশ: শামা ওবায়েদ পার্বত্য অঞ্চলে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহত: স্বরাষ্ট্রমন্ত্রী দেশ পরিচালনায় তোমাদেরই এগিয়ে আসতে হবে : ডেপুটি স্পীকার দৌলতপুরে দুই বাড়িতে কাফনের কাপড় ও চিরকুট দিয়ে আলটিমেটাম কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু মোহনগঞ্জে সাবেক এমপি সাজ্জাদুল ও নেতৃবৃন্দের বাসায় ভাংচুর, লুঠপাটের অভিযোগ নেত্রকোণায় ১১বছরের শিশুকে ধর্ষণ, মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড মাটিরাঙ্গা জোনের উদ্যোগে ১০ দরিদ্র শিক্ষার্থীর মাঝে বই বিতরণ। তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব জাতিসংঘ মহাসচিবের ইতালির বিপক্ষে অনিশ্চিত এমবাপ্পে

জলবায়ু তহবিলে ঋণের বদলে অনুদান চায় বাংলাদেশ: শামা ওবায়েদ

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

ডেস্ক নিউজ : জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় ঋণের পরিবর্তে জলবায়ু তহবিল থেকে অনুদান দেয়ার বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলো যেসব ক্ষতির সম্মুখীন হচ্ছে, তা মোকাবিলায় কার্যকর সহায়তা নিশ্চিত করার আহ্বান জানাবেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অর্থায়নের ক্ষেত্রে ঋণ নয়, অনুদান প্রয়োজন। বাংলাদেশ জলবায়ু তহবিল থেকে অনুদান প্রত্যাশা করে। 

প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মেলনের উচ্চপর্যায়ের বৈঠকে এ বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরবেন। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের ক্ষয়ক্ষতি এবং তা মোকাবিলায় সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথাও আন্তর্জাতিক প্রতিনিধিদের সামনে উপস্থাপন করবেন।

শামা ওবায়েদ জানান, পরিবেশবান্ধব অর্থনীতি ও জ্বালানি খাতের উন্নয়নে বাংলাদেশ ইতোমধ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। গ্রিন ইকোনমি ও গ্রিন এনার্জির প্রসারে সৌরবিদ্যুৎ ব্যবহার এবং নদী খননসহ সরকারের নেয়া উদ্যোগগুলোও প্রধানমন্ত্রীর বক্তব্যে স্থান পাবে। এসব কার্যক্রমের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতি ও উদ্যোগের চিত্র তুলে ধরা হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলো দীর্ঘদিন ধরে নানা ধরনের ক্ষতির মুখোমুখি হচ্ছে। 

এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত দেশগুলোর সমস্যার সমাধানে আন্তর্জাতিক পর্যায়ে কার্যকর উদ্যোগ নেয়া জরুরি। এবারের সম্মেলনে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের বিষয়ে সবার প্রত্যাশা রয়েছে।

তিনি বলেন, জলবায়ু অর্থায়ন বা ক্লাইমেট ফান্ডিং নিয়ে এবারের সম্মেলনে একটি কার্যকর সমাধান আসবে। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলো কীভাবে তাদের সমস্যা মোকাবিলা করতে পারে এবং এ ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা কীভাবে নিশ্চিত করা যায়, তা নিয়ে সম্মেলনে আলোচনা হবে বলে প্রত্যাশা করেন তিনি।

এদিকে সম্মেলনের সাইডলাইনে বুধবার চীনের উপ-রাষ্ট্রপতি এবং উজবেকিস্তানের রাষ্ট্রপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

এছাড়া তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের বৈঠক হওয়ার বিষয়টিও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

কিউএনবি/অনিমা/১১ নভেম্বর ২০২৬,/রাত ৮:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit