বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম

নেত্রকোণায় ১১বছরের শিশুকে ধর্ষণ, মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View
শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি :  নেত্রকোণার মদন উপজেলায় ১১বছরের এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলার অপর আসামি সাগর হুজুরের ভাই মামুন মিয়া ওরফে মাইমুনকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার (১১নভেম্বর) দুপুরের দিকে নেত্রকোণা জেলা আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে (পিপি) আইনজীবী মোঃ নূরুল কবীর রুবেল জানান – নেত্রকোণা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম আসামি আমান উল্লাহ মাহমুদী সাগরের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। তিনি আরও জানান – এ রায়ে রাষ্ট্র পক্ষ থেকে সন্তুষ্টি প্রকাশ করছি। মামলার বিবরণ প্রকাশ – প্রায় চার বছর আগে আমান উল্লাহ মাহমুদী একটি মহিলা কওমি মাদরাসা প্রতিষ্ঠা করেন।

শিশুটির মা-বাবার বিচ্ছেদের পর সে নানা’র বাড়িতে থেকে ওই মাদ্রাসায় পড়াশোনা করত। তার মা জীবিকার প্রয়োজনে সিলেটে গৃহপরিচারিকার কাজ করেন। গত ১৮এপ্রিল মদন পৌর শহরের একটি ক্লিনিকে পরীক্ষা করানোর পর চিকিৎসক শিশুটিকে অন্তঃসত্ত্বা বলে জানান। এর পাঁচ দিন পর, ২৩ এপ্রিল তার মা বাদী হয়ে মাদ্রাসা শিক্ষক সাগরের বিরুদ্ধে মামলা করেন। মামলার পর ৬মে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে তৎকালীন র‌্যাবের হাতে গ্রেপ্তার হন সাগর।

পরে তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার ডিএনএ পরীক্ষার নির্দেশ দেন। শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যতের কথা বিবেচনা করে ১২ মে আদালতের নির্দেশে তাকে সমাজসেবা অধিদপ্তরের অধীন সিলেটের একটি সেফ হোমে পাঠানো হয়। সেখানে ২ জুলাই সে একটি কন্যাশিশুর জন্ম দেয়। নবজাতকের ডিএনএ পরীক্ষার জন্য ৯ জুলাই আদালতে আবেদন করে পুলিশ। পরে আদালতের নির্দেশে ২৮ জুলাই সিলেটের ওই সেফ হোমে নবজাতকের নমুনা সংগ্রহ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সংস্থাটির প্রতিবেদনে শিশুটির কন্যাসন্তান ও আসামি মাদরাসা শিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরের ডিএনএ প্রোফাইলের মিল পাওয়া যায়।

এতে প্রমাণিত হয়, ১১ বছরের শিশুটির কন্যাসন্তানের জৈবিক বাবা সাগর। ডিএনএ পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর ২৭ আগস্ট সাগর হুজুর ও তার ভাই মামুন মিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলার বিচার শেষে বুধবার শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দেন আদালত। একই সঙ্গে অপর আসামি মামুন মিয়া ওরফে মাইমুনকে খালাস দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডিএনএ রিপোর্টের অকাট্য বৈজ্ঞানিক প্রমাণের ওপর ভিত্তি করে তদন্তকারী কর্মকর্তা মদন থানার সাব-ইনস্পেক্টর (এসআই) মো. আক্তারুজ্জামান গত ২৬ আগস্ট শিক্ষক সাগর ও তার ভাই মামুন মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারা এবং দণ্ডবিধির ৫০৬ ধারায় আদালতে চার্জশিট দাখিল করেন।

কিউএনবি/আয়শা/১১ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit