শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণার কেন্দুয়ার নওপাড়া বাজারের মনোহারি ব্যবসায়ী তাপস চন্দ্র সরকার (৪৭) বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন। তিনি নওপাড়া ইউনিয়নের নওপাড়া গ্রামের মৃত সুনীল চন্দ্র সরকারের বড় ছেলে।
জানা গেছে, আজ সোমবার (৯নভেম্বর) সকাল ১০টার দিকে তাপস চন্দ্র সরকার তার বাড়ির পেছনে ফিশারিতে পানি দেওয়ার সময় বৈদ্যুতিক শর্টসার্কিটে মারাত্মক আহত হোন।পরে তাকে উদ্ধার করে পরিবারের লোকজন কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কর্তব্যরত চিকিৎসক জানান, বিদ্যুৎস্পৃষ্ট তাপস চন্দ্র সরকারকে ১০টা ৫৫ মিনিটের সময় মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান – বিদ্যুৎ স্পর্শে তাপস সরকার নামে একজনের মৃত্যু হয়েছে।
এব্যাপারে আইনগত বিষয় প্রক্রিয়াধীন। তাপস সরকারের অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কিউএনবি/আয়শা/১১ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:৩০